,

সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে পাকিস্তান!

156793_171রাজস্থান সীমান্তে পাকিস্তান বিপুল সৈন্য সমাবেশ করেছে বলে ভারতীয় মিডিয়ায় দাবি করা হয়েছে। কাশ্মির নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে এ খবর প্রকাশিত হলো।

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, জয়সলমেরের খুব কাছে পাকিস্তান স্থলবাহিনী এবং বিমানবাহিনী যৌথভাবে বিরাট সমাবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। সীমান্ত থেকে মাত্র ১৫-২০ কিলোমিটার দূরে পাকিস্তানের এই সামরিক জমায়েতের খবর পেয়েই রাজস্থান সীমান্তে শক্তিবৃদ্ধি শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
পাকিস্তানের দাবি, এই জমায়েত আসলে স্থলবাহিনী এবং বিমানবাহিনীর যৌথ মহড়া। কিন্তু উরি হামলার পর ভারত-পাক সীমান্তে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন সীমান্তে এসে বৃহত্তম মহড়া আয়োজন করাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ভারতীয়রা।
মরুভূমির মাঝে জয়সলমের সীমান্তের ঠিক ও পারে কী ধরনের সামরিক সমাবেশ করেছে পাকিস্তান?
করাচি থেকে ফাইভ কোর এবং মুলতান থেকে টু স্ট্রাইক কোরকে নিয়ে আসা হয়েছে রাজস্থান সীমান্তের কাছে। নিয়ে আসা হয়েছে ২০৫ ব্রিগেডকেও। সব মিলিয়ে পাক স্থলবাহিনীর প্রায় ১৫ হাজার জওয়ান এখন জয়সলমেরের সীমান্তের ও পারে অবস্থান করছে।
পাক বিমানবাহিনীও হাজির হয়েছে এই সামরিক কর্মসূচিতে। বিমানবাহিনীর ৩০০ সদস্য এই তথাকথিত মহড়ায় যোগ দিয়েছেন। যুদ্ধবিমানের ওড়াউড়ির খবরও এসেছে।
এতেই শেষ নয়। বেশ কিছু নতুন সামরিক সরঞ্জাম মরুভূমির মধ্যে পরীক্ষা করতে শুরু করেছে পাকিস্তান। মহড়ায় যোগ দেওয়ার নামে সীমান্তে হাজির করা হচ্ছে বড়সড় ট্যাঙ্ক বাহিনী। ভারী গোলাবর্ষণের উপযুক্ত সরঞ্জাম এবং সাঁজোয়া গাড়িও ঘোরাফেরা করছে রাজস্থান সীমান্তের ঠিক ও পারে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর জয়সলমেরের কিষণগড় বুল্‌জ এলাকার ঠিক উল্টো দিকে পাকিস্তান স্থলবাহিনী ও বিমানবাহিনীর এই কর্মসূচি চলছে। ২২ সেপ্টেন্বর থেকে শুরু হয়েছে পাক বাহিনীর এই বৃহত্তম মহড়া। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। যত বড় সামরিক মহড়াই আয়োজিত হোক, এত দীর্ঘ সময় ধরে মহড়া চলা বেশ বিরল বলে ওয়াকিবহাল মহলের মত।
পাকিস্তান বাহিনীর এই তৎপরতাকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না ভারত। বিএসএফ-কে সতর্ক করা হয়েছে। সীমান্তে দ্রুত শক্তিবৃদ্ধি করছে ভারতীয় বাহিনী। জয়সলমেরের ও পারে দিনভর কী চলছে, সে দিকে সারাক্ষণ নাজর রাখছে বিএসএফ।

 

 

dailynayadiganta.com

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে