,

বিএনপি নেতা হান্নান শাহ’র মরদেহ ঢাকায় পৌঁছেছে

asm-hannan-shahবিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ’র মরদেহ ঢাকা পৌঁছেছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে বিএনপির এ নেতার মরদেহ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছে। এসময় দলের এই কান্ডারির লাশ গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরিবারের সদস্যদের মধ্যে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তার বড় ছেলে শাহ রেজাউল হান্নান, নাতি ইরফা হান্নান ও মরহুমের নিকট আত্নীয় স্বজন। এ ছাড়া গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনসহ নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের প্রতি নিবেদিত ও বিশস্ত এই নেতার শেষ শ্রদ্ধা জানাতে রাত ৮টার দিকে হান্নান শাহ ডিওএসএইচের বাসায় যাবেন।
বিমান বন্দরের হান্নান শাহ’র মরদেহ এসে পৌঁছালে সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় তার ছেলে ও পরিবারের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। উপস্থিত নেতাকর্মীদেরকেও অশ্রুসজল দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা