,

২০৯ রানের টার্গেটে ব্যাট করছে আফগানিস্তান (সরাসরি দেখুন)

28_239659শততম ওয়ানডে জয়ের হাতছানি। মিরপুরে আজ দর্শক ছিল উপচে পড়া। তামিম-সাকিবদের রানের ঝড় দেখতে আসা দর্শকরা অবশ্য হতাশই হলেন। আফগান স্পিনারদের দাপটে ২০৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সবোর্চ্চ ৪৫ রান করেছেন অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত।আজ বুধবার মিরপুরে টস হেরেন ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। প্রথম পাঁচ ওভারে ১৯ রান তোলেন তামিম-সৌম্য। বেশ সাবধানী বলতেই হবে। পরের ৫ ওভারে অবশ্য তুলনামূলক আক্রমনাত্মক ব্যাটিং করেছেন এই দুই ব্যাটসম্যান।
দ্বিতীয় ৫ ওভারে ২৩ রান তোলেন তামিম-সৌম্য। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৩ রান। তবে একাদশতম ওভারে এসে অধৈর্য্য হয়ে ওঠেন তামিম। মীরওয়াইশ আশরাফের বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটসম্যান।

আউট হবার আগে ৩৬ বলে ২০ রান করেন তিনি। এরপরই বিদায় নেন সৌম্য সরকার। তামিম-সৌম্য বিদায় নেবার পর বাংলাদেশের রানের চাকাটা সচল রাখেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৮ রান।

৬১ রানের জুটি গড়েন এই দুজন। দলীয় ১১১ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরেন মাহমুদউল্লাহ। এর দুই ওভার পরেই রহমত শাহর বলে স্লগ সুইপ করতে গিয়ে আউট হন মুশফিকুর রহিমও। ৩৮ রান করেন মুশি।

মাহমুদউল্লাহ আউট হবার পর বেশ আত্মবিশ্বাসের সাথেই খেলছিলেন সাকিব। ৩২তম ওভারে ১৮ বলে ১৫ রান করার পর নবীর পরে সাকিবের ক্যাচ ফেলে দেন শাহিদী। তবে খুব বেশিক্ষণ অনুশোচনা করতে হয়নি আফগানদের।

সেই ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব আউট হবার পর টাইগারদের বিপদ বাড়িয়ে তোলেন সাব্বির রহমান। রশিদ খানের বলে লেগ বিফোর আগে মাত্র ৪ রান করেন তিনি। সাব্বির আউট হবার পর অহেতুক বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন অধিনায়ক মাশরাফি।

এরপর লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে বাংলাদেশের রানের চাকাটাকে এগিয়ে নিয়ে যাবার গুরুদায়িত্বটা নেন অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত। তাইজুলকে নিয়ে ২৪ এরপর শেষ উইকেট জুটিতে রুবেল হোসেনকে নিয়ে ৪৩ রানের জুটি গড়েন তরুণ এই ব্যাটসম্যান।
এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ৭ রানে জয় পেয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।

https://www.youtube.com/watch?v=maGIAkiepR8

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে