,

কল্যাণপুরের ৯ জঙ্গির লাশ আঞ্জুমানে হস্তান্তর : বেওয়ারিশ হিসেবে দাফন

g-p-550x302রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের চালানো ‘অপারেশন স্ট্রম-২৬’ এ নিহত ৯ জঙ্গির লাশ দাতব্য প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুলকে হস্তান্তর করা হয়েছে।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গ থেকে জঙ্গিদের লাশ গ্রহণ করে আঞ্জুমান মফিদুল। পরে সাড়ে ১১টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের ইন্সপেক্টর জাহাঙ্গীর এবং আঞ্জুমান মফিদুলের কর্মকর্তা এম এ কামাল বেলা সাড়ে ১১টার দিকে তিনটি পিকআপে ৯ জঙ্গির লাশ নিয়ে রওনা হন। লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
আঞ্জুমান মফিদুলের মুগদা শাখার ডিউটি অফিসার শাহাব উদ্দিন। তিনি বলেন, ৯ জঙ্গির লাশ দাফনের বিষয়ে পুলিশের পক্ষ থেকে আমাদের খবর দেওয়া হয়েছে। গ্রহণের পর লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ জানান, সিটি ইউনিটের কাছ থেকে আঞ্জুমান মরদেহ গ্রহণের নির্দেশ পেয়েছে। সেই নির্দেশ অনুযায়ী কল্যাণপুরের ৯ জঙ্গির লাশ তাদের কাছে হস্তান্তরিত করা হয়েছে।
উল্লেখ, গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ের জঙ্গি আস্তানায় চালানো পুলিশি অভিযানে নিহত হয় ৯ জঙ্গি। এদের মধ্যে ৮ জনের আঙ্গুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিভাগের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়া ৮ জঙ্গি হলো- দিনাজপুরের নবাবগঞ্জের বল্লভপুরের সোহরাব আলীর ছেলে আব্দুল্লাহ, টাঙ্গাইলের মধুপুরের নূরুল ইসলামের ছেলে আবু হাকিম নাইম, ঢাকার ধানমন্ডির রবিউল হকের ছেলে তাজ-উল-হক রাশিক, সাতক্ষীরার তালার ওমরপুরের নাসির উদ্দিন সরদারের ছেলে মতিয়ার রহমান, ঢাকার গুলশানের সাইফুজ্জামান খানের ছেলে আকিফুজ্জামান খান, বসুন্ধরা আবাসিকের বাসিন্দা তৌহিদ রউফের ছেলে সাজাদ রউফ অর্ক, নোয়াখালীর সুধারামের মাইজদীর আব্দুল কাইয়ুমের ছেলে জোবায়ের হোসেন, রংপুরের পীরগাছার পুরশুরার শাহজাহান কবিরের ছেলে রায়হান কবির ওরফে তারেক ওরফে ফারুক। এদের পরিবার দীর্ঘদিন ধরে লাশ না নেয়ায় বেওয়ারিশ হিসেবেই দাফন করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর