,

প্লেবয়ে এই প্রথম হিজাব পরা মুসলিম নারী

 

আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় প্লেবয় ম্যাগাজিনে এই প্রথম এক হিজাব পরা মুসলিম নারী স্থান পেলেন। চরিত্রের ঠিক উল্টো পথে শিগগির দেখা যাবে প্লেবয়। অক্টোবর সংখ্যায় হিজাব পরা এক নারীকে হাজির করছে বিশ্বজুড়ে পরিচিত সাময়িকীটি। পুরুষপ্রধান এ বিনোদন ম্যাগাজিনে নারী, তাও আবার হিজাব পরা মুসলিম নারীকে স্থান দেওয়ায় প্রশংসা ও ভর্ৎসনা দুই-ই কুড়াতে হচ্ছে প্লেবয় কর্তৃপক্ষকে।

plaboy1475039139
যুক্তরাষ্ট্রের সাংবাদিক নুর টাগৌরিকে অক্টোবর সংখ্যার মডেল করা হয়েছে। প্লেবয়ের নতুন চেতনার সংস্করণ হিসেবে ধারাবাহিক সংখ্যা প্রকাশ করা হবে। এতে নারী ও পরুষ- উভয়ের জীবনবৈচিত্র্য স্থান পাবে।

২২ বছর বয়সি নুর টাগৌরি ভিডিও-ভিত্তিক নিউজ নেটওয়ার্ক ‘নিউজি’-তে কাজ করেন। প্লেবয়ে তিনি মডেল হিসেবে হাজির হয়েছেন কালো জিন্স, লেদার জ্যাকেট ও হিজাব পরে।

লিবিয়ান বংশোদ্ভূত টাগৌরি যুক্তরাষ্ট্রের প্রথম হিজাবওয়ালা টেলিভিশন উপস্থাপক হতে চান। মুসলিম নারী হিসেবে যুক্তরাষ্ট্রে কায়ক্লেশের জীবনে এগিয়ে যাওয়ার প্রেরণা হবে প্লেবয়ে হাজির হওয়ার ঘটনা।

টাগৌরি আশঙ্কা প্রকাশ করেছেন, প্লেবয়ে এভাবে হাজির হওয়াতে তাকে নিয়ে নানা কথা হবে। কারণ তার সম্প্রদায় এভাবে দেখতে প্রস্তুত নয়।

বিষয়টি গণমাধ্যমে ভুলভাবে ব্যাখ্যা করা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন টাগৌরি। কিন্তু এতে তার দুঃখ নেই। তার মতে, মুসলিম নারীদের এগিয়ে যাওয়ার জন্যই তিনি এ কাজ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে টাগৌরি বেশ জনপ্রিয়। লক্ষাধিক ফলোয়ার রয়েছে তার। সেখানে এ বিষয়ে আলোচনা-সমালোচনা দুই হচ্ছে।

আর একটি দিক বিশেষভাবে নজর দেওয়ার মতো। ১৯৫৩ সাল থেকে প্লেবয় ম্যাগাজিন প্রকাশিত হয়ে আসছে। এতে মডেল হিসেবে বিভিন্ন সংখ্যায় উপস্থাপন করা হয়েছে অনেক রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানকেও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একবার প্লেবয়ের প্রচ্ছদে উঠে আসেন। এবার প্লেবয়ে সমানে জায়গা পাবে নারী ও পুরুষ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে