,

সিঙ্গাপুরে হান্নান শাহর প্রথম জানাজা অনুষ্ঠিত

111702hannan_shaনিউজ ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে সিঙ্গাপুর ছেরাঙ্গা অ্যাঙ্গলিয়া মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়। সিঙ্গাপুর বিএনপির সভাপতি আব্দুল কাদেরের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানান।

সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাওয়া বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান জানাজায় উপস্থিত ছিলেন। এছাড়া সিঙ্গাপুর বিএনপির সভাপতি আব্দুল কাদের, হান্নান শাহর ছোটছেলে রিয়াদুল হান্নানসহ সিঙ্গাপুরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এদিকে, বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ০৮৫ ফ্লাইটে হান্নান শাহর মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন নজরুল ইসলাম খান ও রিয়াদুল করিম।

বিকেল ৬টা ৩০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবে হান্নান শাহর মরদেহ। টিকেট না পাওয়া হান্নান শাহ মেয়ে শারমিন হান্নান ও রিয়াদুল হান্নানের স্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। রাত ৯টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে