,

বাংলাদেশ শততম ম্যাচ জয়ের সামনে দাঁড়িয়ে

1475000325রিয়াজ উদ্দিন আহাম্মেদ সম্রাট : ক্রিকেট বিশ্বের সমীহ জাগানিয়া দলের আসনটা অলংকৃত করল বাংলাদেশ। দীর্ঘ ৩৯ বছরের পথচলায় অসংখ্য প্রাপ্তি আর প্রত্যাশার পাতাটা খুব বেশি না হলেও উল্লেখ করার মতোই। একদিনের ক্রিকেটে অদ্যাবধি ৩১৩টি ম্যাচ খেলেছে টিম বাংলাদেশ। যার মধ্যে জয় পেয়েছে ৯৯টি। আর মাত্র একটি ম্যাচ জিতলেই শত ম্যাচ জয়ের খেতাব পকেটে পুরবে বাংলাদেশ।

এমন মাহেন্দ্রক্ষণের সামনে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মিরপুরের হোম অব ক্রিকেটে বেশ রুদ্ধশ্বাস জয় পেল মাশরাফি-সাকিবরা। আগামীকাল বুধবার একই মঞ্চে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই ১০০ ম্যাচ জয়ের তকমাটা স্পর্শ করবে বাংলাদেশ।

দলের এমন রাজসিক অর্জনের বিপরীতে হারের তিক্ততাও কম নয়। ৩১৩ ওডিআই ম্যাচের বিপরীতে ২১০টি ম্যাচে পরাজয়ের ক্ষত। তারপরও কম কিসে। যে দলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, সেরা পেসার মুস্তাফিজ আর মাশরাফির মতো দলনেতা রয়েছে। ওই দলের প্রাপ্তিটা কম হলেও বাহবাটা ঠিকই আকাশচুম্বী! সেই ১৯৭৭ সাল। যে বছর বিশ্ব ক্রিকেটের মানচিত্রে জায়গা করে নেয় লাল-সবুজের বাংলাদেশ। প্রথম মঞ্চ ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি। রাকিবুল হাসানের নেতৃত্বে বীরের বেশে টুর্নামেন্ট অংশগ্রহণ করে বাংলাদেশ। ওই লড়াইয়ে ৪ ম্যাচের দু’টিতেই জয় পায় টাইগাররা। এরপর ১৯৮৬ সালের এশিয়া কাপে অংশগ্রহণের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম পা রাখে বাংলাদেশ।

শুরু হয় আশা আর নিরাশার গল্প। জয়-পরাজয়ের হিস্যা। সবচেয়ে বেশি ৬৭ ম্যাচ জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ইংলিশদের বিপক্ষে ৩ জয়। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ২৮ বারের দেখায় ৭টি জয়। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৮ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় ৪টিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে