,

অপরিবর্তিত একাদশ নিয়েই আজ আবার মাঠে নামছে টাইগাররা

Bangladesh Afghanistan Cricketস্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। আজ বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

শেষদিকে ইনজুরিজনিত কোনও সমস্যা না হলে গত ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের অপেক্ষা আরও বাড়বে। এবারই প্রথম ওয়ানডে দলে ডাক পেয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সি গায়ে জড়ালেও ওয়ানডেতে এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তার। মোসাদ্দেকের সঙ্গে বেঞ্চ গরম করতে হতে পারে নাসির হোসেন ও শফিউল ইসলামের।

অন্যদিকে, আফগানিস্তান দলে পরিবর্তন আসতে পারে। নাভিন-উল-হকের জায়গায় দেখা যেতে পারে করিম জানাতকে। গত ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ১৭ বছর বয়সী পেসার নাভিন-উল-হকের।

বাংলাদেশ স্কোয়াড (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ।

আফগানিস্তান স্কোয়াড (সম্ভাব্য): মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), শাবির নূরী, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, আসঘার স্টানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, রশীদ খান, মিরওয়াইস আশরাফ, দৌলৎ জাদরান, নাভিন-উল-হক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা