,

পাক-ভারত উত্তেজনার মধ্যেই করাচি বন্দরে ইরানের ৪ যুদ্ধজাহাজ

246612_1আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে পাক-ভারত উত্তেজনার মধ্যেই শান্তি ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দিতে মঙ্গলবার পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে ইরানের চারটি যুদ্ধজাহাজ। পাক নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা কমোডর মুশতাক ইরানের এই নৌবহরকে স্বাগত জানান।

ইরানি নৌবহরে লাওয়ান, খাঞ্জা, ফালাখান ও কোনারাক নামের যুদ্ধজাহাজ রয়েছে। এর মধ্যে ‘লাওয়ান’ যুদ্ধজাহাজে রয়েছে একটি সামরিক হেলিকপ্টার।

এর আগে পাকিস্তানি নৌবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা বলেছিলেন, ‘কয়েকদিনের মধ্যেই শুভেচ্ছা সফরে করাচি বন্দরে ইরানি যুদ্ধজাহাজের আগমন ঘটবে এবং সেজন্য পাক নৌবাহিনী সাগ্রহে অপেক্ষা করছে।’
ইরান-ইরাক যুদ্ধের বার্ষিকীতে ‘পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ’ স্মরণে ইসলামাবাদে ইরানি দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের ফাঁকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে ভাইস অ্যাডমিরাল সোহাইল মাসুদ জানিয়েছিলেন, ‘কয়েকদিনের মধ্যেই ইরানি সামরিক বাহিনীর চারটি যুদ্ধজাহাজ করাচি বন্দরে আসছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে