,

রংপুরে আফ্রিদি-চিটাগাংয়ে গেইল-ঢাকায় ব্রাভো

145স্পোর্টস ডেস্ক : আগামী ৪ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর। ইতি মধ্যে চার আইকনের নাম চূড়ান্ত করেছে বিপিএল কমিটি। গত বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান।

এবারের আসরে খেলবেন ঢাকার হয়ে। গতবার সিলেটের হয়ে খেলেছেন মুসফিকুর রহিম। তবে এবার খেলবেন বরিশাল বুলসের হয়ে।

এদিকে গত বিপিএলে চমক দেখানো বরিশালের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবার খেলবেন নতুন দল খুলনায় টাইটানসের হয়ে।

আর প্রথমবারেই কুমিল্লাকে শিরোপা এনে দেয়া মাশরাফি খেলবেন কুমিল্লার হয়ে। এবং তামিম খেলবেন তার পুরনো দল চট্টগ্রামের হয়ে। এছাড়া নতুন দুই আইকন সৌম্য খেলবেন রংপুরের হয়ে। আর সাব্বির খেলবেন নতুন দল রাজশাহীর হয়ে।

তবে চমক থাকছে বিদেশি কোঠায়। বিপিএল খেলতে আসছে ক্রিস গেইল, আফ্রিদি, ডিজে ব্রাভো, আন্দ্রে রাসেল, কুমার সাঙ্গাকারার মত ক্রিকেটাররা। জানা গেছে, এবার ডিজে ব্রাভো, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, আন্দ্রে রাসেল, রবি বোপারাসহ আরো কয়েকজনকে নিশ্চিত করেছে ঢাকা ডিনামাইটস।
এবার তামিমের দল চিটাগাংয়ের হয়ে তিন চারটি ম্যাচ খেলতে পারেন ক্রিস গেইল। মারলন স্যামুয়েল, আশার জাইদি ও নুয়ান কুলাসেকারাকে সম্ভবত ধরে রাখছে মাশরাফির কুমিল্লা। শহিদ আফ্রিদির রংপুরে এবং ড্যারেন স্যামির রাজশাহীতে খেলার সম্ভাবনা বেশি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা