মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষ-বন্ধুর জন্য ৮ হাজার কিমি সাঁতরে আসা পেঙ্গুইন

 
আন্তর্জাতিক ডেস্ক : মানুষ ও পেঙ্গুইনের মধ্যে এমন বন্ধুত্বের কথা আগে কখনো শোনা গেছে কি না, জানা নেই। প্রায় ৮ হাজার কিলোমিটার (৫০০ মাইল) সাঁতরে মানুষ-বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছে পেঙ্গুইন। সত্যিই অভূতপূর্ব।

penguin120160927133740
২০১১ সালের ৫ সেপ্টেম্বরের কথা। ব্রাজিলের ইলহা গ্রান্ড দ্বীপের প্রোভেটা দ্বীপে ভেসে আসে পেঙ্গুইনটি। আধমরা অবস্থায় এটিকে দেখতে পান সেখানকার এক মৎস্যজীবী জায়োও প্রেইরা ডি সৌজা। পাথরের ওপর মুমূর্ষু অবস্থায় পড়ে ছিল। সারা দেহে তেল ও কাদামাটি লেগে চলার ক্ষমতা হারিয়েছিল দিনদিম নামের পেঙ্গুইনটি।

ডি সৌজা দিনদিমকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। সযত্নে গায়ের ময়লা পরিষ্কার করে দেন। এ জন্য প্রায় এক সপ্তাহ লেগেছি তার। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে দিনদিম।

ডি সৌজা সাগরে ছেড়ে দেন দিনদিমকে। আর কখনো এটির দেখা পাবেন বলে আশা করেননি তিনি। কিন্তু জীবন রক্ষাকারী বন্ধু ডি সৌজাকে দিনদিম ভুলে যায়নি। কয়েক মাস পর সেই দ্বীপে আসে হাজির।
ডি সৌজা হতবাক হয়ে যান- এ কি দেখছেন তিনি! এ যে সেই দিনদিম, যাকে কয়েক মাস আগে সাগরে ছেড়ে দিয়েছিলেন। দিনদিম শুধু দ্বীপেই আসেনি, বন্ধুর বাড়ি পর্যন্ত চলে গেছে।

না, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। ২০১১ সালের পর প্রতিবছর দিনদিম তার মানুষ-বন্ধু ডি সৌজার সঙ্গে দেখা করতে আসে। এ জন্য তাকে পাড়ি দিতে হয় ৮ হাজার ৪৬ কিলোমিটার। তবু দিনদিম আসে। বছরের প্রায় ৮ মাস ডি সৌজার সঙ্গে কাটায়। বাকি সময় প্রজননের জন্য আর্জেন্টিনা ও চিলির উপকূলে থাকে। এ সময় ডি সৌজার বাড়ি থেকে প্রায় ৮ হাজার কিলোমিটার দূরে থাকতে হয় তাকে।
সাগরে থাকলেও পেঙ্গুইন উড়তে পারে না। গ্লোব টিভিকে ডি সৌজা বলেছেন, ‘আমার কাছে ফিরে আসতে দিনদিমকে দীর্ঘ পথ সাঁতরে আসতে হয়। সন্তানের মতো আমি দিনদিমকে ভালোবাসি। আমি বিশ্বাস করি, পেঙ্গুইনটিও আমাকে ভালোবাসে।’

ডি সৌজা আরো জানান, শুধু তিনি ছাড়া আর কেউ তাকে ধরতে গেলে ছুটে পালায়। তার কাছেই এটি খায়, ঘুমায় এবং বিশ্রাম নেয়।

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার