,

মাগুরায় বৃদ্ধ শিশুর জন্ম

agedমাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার ভুলবাড়িয়া গ্রামে একটি বৃদ্ধ নবজাতক জন্ম হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে কৃষক বিশ্বজিৎ পাত্রের স্ত্রী পারুল ‘বৃদ্ধ’ নবজাতকটির জন্ম দেন।

জাহান ক্লিনিকের দায়িত্বরত চিকিৎসক মাছুদুর রহমান জানান, নবজাতকটির চেহারায় বৃদ্ধের ছাপ। অনেকটা প্রোজেরিয়া আক্রান্ত শিশুর মতো দেখতে। পিঠে রয়েছে ঘন লোম। তবে শিশু ও মায়ের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

শিশুটির বাবা বিশ্বজিৎ কুমার পাত্র জানান, মাগুরা শালিখা উপজেলার ভুলবাড়ীয়া গ্রামে তাঁদের বাড়ি। রোববার দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর স্ত্রী পারুল পাত্রের ছেলে সন্তানের জন্ম হয়েছে। শিশুটি তাঁদের দ্বিতীয় সন্তান। শিশুটির নাম রাখা হয়েছে অর্পণ।এর আগে তাদের একটি স্বাভাবিক কন্যা সন্তান রয়েছে।

ক্লিনিক থেকে শিশুটিকে সোমবার বিকেলে তার কাছে আনা হয়। শিশুটির চেহারা প্রোজেরিয়া নামে বিরল রোগে আক্রান্ত শিশুর মতো। এটি একটি জেনেটিক সমস্যা। তার বাবার চেহারাও বৃদ্ধের মতো বলে জানান মাগুরা সদর হাসপাতালের শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. জয়ন্ত কুন্ডু।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা