,

খবর সংবাদ প্রতিদিনের: যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত

indiam-soldierআন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ চায় না ভারত। কিন্তু হামলার জবাব ভালমতোই দিতে জানে দেশটি। সেই প্রস্তুতিও শুরু করে দেওয়া হয়েছে ভারতের পশ্চিমপ্রান্তে। শ্রীনগর থেকে বিকান পর্যন্ত জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’। সেনা সূত্রের খবর, ১৮টি সেনাঘাঁটিতে জোরকদমে শুরু হয়ে গেছে যুদ্ধের প্রস্তুতি। ‘ওয়েস্টার্ন এয়ার কম্যান্ড’কে যুক্ত করে “Exercise Talon” শুরু করে দিয়েছে ভারতীয় সেনারা।

সাধারণত বিশেষ এই রক্ষণাত্মক মহড়া যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবেই নেওয়া হয়ে থাকে। প্রসঙ্গত, উরি হামলার সপ্তাহখানেক আগেই এই বিশেষ মহড়া দিয়েছিল ভারতীয় সেনা। সাধারণত এত কম সময়ের ব্যবধানে এই ধরণের মহড়া দেওয়া হয় না।

কয়েকদিন আগেই খবরে উঠে আসে পাকিস্তানের আকাশে F-16 ফাইটার জেটের চক্কর দেওয়ার কথা। ভারত-পাক সীমান্তেও পাক যুদ্ধবিমানের দেখা মিলেছে বলে জানা গেছে। সেগুলি নাকি পাকিস্তানের হাইওয়েতে পরীক্ষামূলকভাবে অবতরণও করানো হয়েছে।

উরি হামলার পর থেকেই ভারতের পশ্চিমপ্রান্তের ৭৭৮ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছিল। তবে এবারে নাকি সবরকম পরিস্থিতির জন্য তৈরি হচ্ছে ভারতীয় সেনা। উরি হামলার পরই ক্ষিপ্ত ভারতীয় সেনারা চেয়েছিলেন পাকিস্তানের ভাষাতেই তাদের উত্তর দিতে। তবে সব দিক ভেবেচিন্তেই এগোতে চায় দেশটির কেন্দ্রীয় সরকার। কিন্তু সুর নরম তো দূরে থাক পাক মুলুকের মৌখিক আস্ফালন বেড়েই চলেছে।

যুদ্ধ যদি লাগেই, তাহলে ভারতও তৈরি, এমনটাই জানা গেছে সেনা সূত্রে। ক’দিন আগেই ভারতের সেনা ভান্ডারে চলে এসেছে ৩৬টি অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান। ইতিমধ্যেই সেনার তিন বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে ‘ওয়াররুম’ বৈঠকও সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী। জম্মু ও পাঠানকোট এলাকা ঘুরে এসেছেন ‘ওয়েস্টার্ন কম্যান্ড’-এর চিফ লেফটেন্যান্ট জেনারেল সুরিন্দর সিং।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে