বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামেই শায়িত হবেন শামসুল হক

samsul20140724144851নিউজ ডেস্ক : দেশবরেণ্য সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে তার জন্মস্থান কুড়িগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় বাদশাকে (সৈয়দ শামসুল হক) এক নজর শেষ দেখা দেখার জন্য।

যিনি তার জীবনের অধিকাংশ লেখায় কুড়িগ্রামকে তুলে এনেছেন।

মৃত্যুর আগে সৈয়দ হকের ইচ্ছা অনুযায়ী কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের পাশে কবরের প্রস্তুতি নেয়া হচ্ছে। নীচু এবং ধান ক্ষেত হওয়ায় রাতেই সেখানে পৌরসভার উদ্যোগে বালু ফেলার কাজ শুরু হয়েছে।

জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন জানান, সন্ধ্যার পর পৌর মেয়র আব্দুল জলিলকে দায়িত্ব দেয়া হয়েছে মাটি দিয়ে তিন শতক পরিমাণ ধান ক্ষেত ভরাট করবার জন্য। এরপর সেখানে কবর খুড়ে প্রস্তুত রাখা হবে। এছাড়া অন্যান্য প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে সন্ধ্যায় ৭টায় কালেক্টরেট সম্মেলন কক্ষে কলেজের অধ্যক্ষ প্রফেসর সাবিহা খাতুনসহ অন্যান্যদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। সেই সাথে ঠিক করা হয়েছে বরেণ্য এই লেখকের শেষ বিদায়ের কর্ম-পরিকল্পনা।

কবির জন্ম কুড়িগ্রাম শহরের থানাপাড়ায়। তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত রিভারভিউ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করার পড় ঢাকায় চলে যান। কুড়িগ্রামে তার ছোট ভাই অ্যাডভোকেট আজিজুল হক পরিবার নিয়ে বসবাস করেন। কিন্তু তিনি কোনো তথ্যই জানাতে পারছেন না।

কারণ দেশবরেণ্য এ লেখককে নিয়ে জাতীয় পর্যায়ে নানা আনুষ্ঠানিকতা রয়েছে। তারপরই হয়তো জানা যাবে কখন কুড়িগ্রামে আনা হবে।

অ্যাডভোকেট আজিজুল হক সবার কাছে দোয়া ও মঙ্গল কামনা করেছেন তার বড় ভাইয়ের জন্য।

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর আলী জানান, সৈয়দ হক গত বছর ১৫ অক্টোবর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসাবে বক্তব্য রাখেন। কুড়িগ্রামের মানুষের জন্য কাজ করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। পরে চলতি বছর কুড়িগ্রাম সরকারি কলেজের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিয়ে কুড়িগ্রামের মাটিতে শায়িত হবার ইচ্ছা দ্বিতীয়বারের মতো প্রকাশ করেন। এইদিন তিনি কলেজের মাঠ সংলগ্ন ধান ক্ষেত দেখে তার পছন্দের কথা জানান।

এরপর কলেজ কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ে অনুমতি চেয়ে পত্র পাঠায়। সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর আবারো প্রধানমন্ত্রী কুড়িগ্রাম সফরে এসে এ খবর জানতে পেরে-‘তার শেষ ইচ্ছা পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা মন্ত্রালয়কে নির্দেশ দেন। এরপরই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ আসে।

ইতিমধ্যে কবর স্থাপনের সকল প্রস্তুতি নেয়া শুরু হয়েছে।

কুড়িগ্রাম আইজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, মূলত কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে ২০১২ সালে সৈয়দ হককে কুড়িগ্রামে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। সেই সময় তিনি তার বক্তব্যে প্রথম জানান, মৃত্যুর পর তিনি কুড়িগ্রামের মাটিতে শায়িত হতে চান। এ ব্যাপারে তার স্ত্রী ও সন্তানের কোনো আপত্তি নেই। কিছু জটিলতা ছিল তা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নিরসন হয়।

সৈয়দ হক গত ১১মার্চ একপত্রে কলেজের এবং কুড়িগ্রামবাসীর উদ্যোগকে স্বাগত জানিয়ে একপত্র লেখেন। নিচে তা উদ্ধৃত করা হলো-

‘আমার ইচ্ছাকে সম্মান জানিয়ে আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এতে আমি আনন্দিত এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমার জন্মস্থান আমার শেষ ঘর হবে। এটা যে আমার বহু দিনের ইচ্ছা এবং আমার পরিবার পরিজন সেভাবে প্রস্তুত। তারাও আপনাদের সিদ্ধান্তে আনন্দিত ও কৃতজ্ঞ। আমার স্বশ্রদ্ধ সালাম রইল।

সৈয়দ শামসুল হক
১১ মার্চ ২০১৬ খ্রি:’।

সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া
খ্যাতিমান লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে কুড়িগ্রামের সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কুড়িগ্রামকে গৌরবান্বিত করা এই মহান ব্যক্তিত্বকে হারানোয় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্বরা।

কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, প্রবীণ সাংবাদিক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম সামিউল হক নান্টু, কুড়িগ্রাম তরুণ লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক সব্যসাচী এই লেখকের মৃত্যুতে শোক প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ