,

সৈয়দ হকের মরদেহ শহীদ মিনারে নেয়া হবে বুধবার

syed_samsul_haqনিউজ ডেস্ক : সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মরদেহ।

খ্যাতিমান এই লেখক মঙ্গলবার বিকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে সৈয়দ হকের মরদেহ গুলশানে নিজ বাড়িতে নেয়া হবে। সেখানে প্রথম জানাজা শেষে রাতে লেখকের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হবে।

বুধবার সকাল ১০টায় বাংলা একাডেমিতে নেয়া হবে সৈয়দ হকের মরদেহ। এরপর বেলা ১১টায় দেশবরেণ্য এই কবির মরদেহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।

দুপুরে জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে কবির জানাজা অনুষ্ঠিত হবে।

দাফনের জন্য সৈয়দ হকের মরদেহ কুড়িগ্রামে নেয়া হবে। সেখানে নিজের নামে বরাদ্দ করা জমিতে সমাহিত হবেন সব্যসাচী এই লেখক।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর