,

সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের হুশিয়ারি

 

 
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ ভারতকে হুশিয়ারি দিয়ে বলেছেন, সিন্ধু নদের পানি আটকে দেওয়া হলে তা হবে যুদ্ধ ঘোষণার শামিল। ভারত কিছুতেই সিন্ধু জলচুক্তি একতরফাভাবে বাতিল করতে পারে না।
সিন্ধু জলচুক্তি বাতিলের বিষয়ে ভারতে জোর আলোচনা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ বিষয়ে মন্তব্যের পর মঙ্গলবার সারতাজ আজিজ এ হুশিয়ারি দিয়েছেন।
pakisthan1474992665
সিন্ধু নদসহ ছয়টি নদ-নদী ভারত-পাকিস্তান দু’দেশের উপর দিয়েই প্রবাহিত হয়েছে। এই নদ-নদীগুলির পানি ব্যবহারের অধিকার নির্দিষ্ট করতে ১৯৬০ সালে দুই দেশের মধ্যে ঐতিহাসিক যে চুক্তিটি হয়েছিল সেটিই সিন্ধু জলচুক্তি নামে পরিচিত। গত ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে জঙ্গি হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনার জন্য পাকিস্তান দায়ী বলে দাবি করেছে ভারত। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। এ ঘটনার পর দুদেশের মধ্যে চরম উত্তেজনপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। পাকিস্তানকে একঘরে করতে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার কথা বলেছে ভারত। এছাড়া ইসলামাবাদকে ‘উচিৎ শিক্ষা’ দিতে ৫৬ বছরের পুরনো সিন্ধু জল চুক্তি বাতিল করে দেওয়ার বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে নয়াদিল্লি। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিষয়টি নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। এসময় তিনি বলেছেন, ‘পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না।’

মঙ্গলবার সরতাজ আজিজ বলেছেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারত কখনো একতরফাভাবে সিন্ধু জলচুক্তি থেকে নিজেকে সরিয়ে নিতে পারে না। এই চুক্তি বাতিলের বিষয়টিও বিবেচনায় আনলে তা হবে ভারতের পক্ষ থেকে চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। নয়াদিল্লি একতরফাভাবে চুক্তি ভাঙলে তা যুদ্ধ ঘোষণা করার সমতুল্য হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে