বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুশফিক-সৌম্যকে নিয়ে কোনো চিন্তা নেই মাশরাফির

 

স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিমকে ফাঁদ পেতে আউট করেছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশীদ খান। মঙ্গবার সংবাদ সম্মেলনে রশীদ খান বলেন, ‘মুশফিকুর রহিম স্লগ সুইপ ভালো খেলেন। কিন্ত লেগ স্পিনার বলটি যদি গুগলি করে তাহলে স্লগ সুইপ খেলা খানিকটা কঠিন হয়ে যায়। আমি আমার অধিনায়কের কথা শুনে সে কাজটাই করেছিলাম।’

mash1474982852

রশীদ খান তার পরিকল্পনায় সফল। ৬ রানে স্লগ সুইপ খেলতে গিয়ে উইকেট হারান মুশফিক। তবে মুশফিকের এমন শটে মোটেও চিন্তিত নন টাইগার দলপতি মাশরাফি। তার ভাষ্য, ‘ওর স্ট্রেন্থ ওই শটটা। ওই শটে অনেক রান করে। যদি ওটা বন্ধ করে দেন তাহলে রানের জায়গাও কমে যাবে। ও পরবর্তীতে যে সিদ্ধান্ত নিবে সেটা আমাদের পক্ষেই আসবে।’

ওয়ানডেতে তিন ম্যাচ আগেই সেঞ্চুরির স্বাদ নিয়েছিলেন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ সিরিজে সেঞ্চুরি পাওয়ার পর দুই ম্যাচে করেছিলেন ২১ ও ২৮ রান। আফগানিস্তানের বিপক্ষে শুরুর ম্যাচে করেন ৬। মুশফিকের ব্যাটিং নিয়ে মাশরাফি বলেন, ‘শেষ দেড় বছরের পরিসংখ্যান দেখেন তাহলে দেখবেন মুশফিকের গড় রান ৪০-৪৯! প্রায় ৫০ গড়ে যে রান করেছে তাকে বলা ঠিক কিনা সে রানের মধ্যে নেই? আমার কাছে মনে হয়না। ও নিজেও ওর ব্যাটিং নিয়ে অনেক পরিশ্রম করে। খেলোয়াড় ও সতীর্থ হিসেবে ওর প্রতি আমার অগাধ বিশ্বাস। যেটা করবে সেটা দলের কাজে আসবে।’

শুধু মুশফিক না ধারাবাহিকভাবে খারাপ সময় পার করা সৌম্য সরকারের ব্যাটিং নিয়েও কোনো চিন্তা নেই মাশরাফির। প্রথম ম্যাচে রানের খাতা খুলতে ব্যর্থ হওয়া সৌম্যকে নিয়ে মাশরাফি বলেন, ‘আমি বিশ্বাস করি সৌম্য ঠিক পথে আছে। চেষ্টা করে যাচ্ছে দিনের পর দিন। এর থেকে বেশি কিছু তার পক্ষে সম্ভব না। হয়ত মনযোগ আরেকটু বাড়াতে পারে; সেটাও সে করছে।ও এখনও তরুণ। আগের পারফরম্যান্সের সঙ্গে না মিলিয়ে এখান থেকে ‘টেক অফ’ করতে পারে, তাহলে এ কঠিন সময়টা ওকে আরও শক্ত করে তুলবে।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ