,

৯০ শতাংশ মানুষ দূষিত বায়ু গ্রহণ করছে

নিজস্ব প্রতিবেদক :বিশ্বে ৯০ শতাংশ মানুষ, অর্থাৎ প্রতি ১০ জনের মধ্যে নয়জনই দূষিত বায়ু গ্রহণ করছেন। শুধু তাই নয়, দূষণের কারণে প্রতিবছর ৬০ লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

smog_52310

বিশ্বের তিন হাজারেরও বেশি স্থাপনা থেকে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়, বিশ্বের ৯০ শতাংশ মানুষ এমন স্থানে বসবাস করেন যেখানকার বায়ুর গুণগত মানের পর্যায় ডব্লিউএইচও’র সীমা ছাড়িয়ে গেছে।

সংস্থাটি জানায়, বায়ু দূষণের কারণে প্রতিবছর ৬০ লাখেরও বেশি মানুষ মারা যাচ্ছে। প্রায় ৯০ শতাংশ বায়ু দূষণ সংশ্লিষ্ট মৃত্যু হচ্ছে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। চীন, মালয়েশিয়া ও ভিয়েতনামের মতো দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলের দেশগুলোতে বায়ু দূষণের কারণে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে।

সংস্থার জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের প্রধান মারিয়া নাইরা উদ্বেগ প্রকাশ করে বলেন, নগরীতে দূষণের সমস্যা প্রকট। তবে গ্রামীণ এলাকার পরিস্থিতিও ধারণার চেয়ে খারাপ।

নাইরা বলেন, উন্নত দেশের তুলনায় দরিদ্র দেশের বায়ু বেশি নোংরা। তবে বিশেষ করে বিশ্বের সব দেশ ও সমাজের সকল অংশে জনসংখ্যার প্রভাব রয়েছে।

তিনি বলেন, বায়ু দূষণ রোধে পদক্ষেপ শিগগিরই নিতে হবে। তিনি রাস্তায় যানের সংখ্যা হ্রাস, বর্জ্য ব্যবস্থাপনার উন্নতিসাধন ও রান্নায় দূষণমুক্ত জ্বালানির ব্যবহার বাড়াতে বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা