,

ওমানকে ১০ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্ক :গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। মঙ্গলকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।এদিনি শুরু থেকেই ওমানে রক্ষণে ঝাঁপিয়ে পড়ে একের পর এক গোল এল। ৩২ মিনিটে ৭-০! যেন গোল বৃষ্টি

bd_52313

৪ মিনিটে দারুণ হিটে গোল উৎসবের সূচনাটা করলেন মাহবুব। ৮ মিনিটে আরশাদের টোকায় ২-০। ১৬ মিনিটে মহসিন ৩-০ করলেন সহজেই। ওমানের গোলরক্ষক ইব্রাহিম আল হাসনি বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। সেই সুযোগটাই নিলেন ফরোয়ার্ড মহসিন, দলের ষষ্ঠ ও অষ্টম গোলও তার। রাব্বি করেছেন ৪-০ ও ১০-০। ৫-০, ৭-০, ৯-০ হয়েছে পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুলের স্টিকে, আগের ম্যাচে যিনি চার গোল করেছেন ভারতের বিপক্ষে।

আগামী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় ফাইনালে ওঠার লড়াইয়ে লাল-সবুজের প্রতিপক্ষ চীনা তাইপে।

‌’এ’ গ্রুপে ভারত রানার্সআপ হয়ে উঠেছে সেমিফাইনালে। শেষ চারে তাদের সামনে বি’গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান। ভারত-পাকিস্তান সেমিফাইনালও বৃহস্পতিবার। বয়স ভিত্তিক দল হলেও ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন স্বাদের আমন্ত্রণ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা