বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপ : ওমানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

photo-1474974103অনূর্ধ্ব-১৮ হকি এশিয়া কাপের শুরুটা বাংলাদেশ করেছিল দারুণভাবে। ৫-৪ গোলে হারিয়ে দিয়েছিল শিরোপার অন্যতম দাবিদার ভারতকে। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আরো দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। ওমানকে উড়িয়ে দিয়েছে ১০-০ গোলে। টানা দুটি জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা।

প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারানোর পরই শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর নিশ্চয়ই আরো জোরদার হবে শিরোপা জয়ের আশা।

সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের অনূর্ধ্ব-১৮ হকি এশিয়া কাপ। ২০১১ সালে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া অংশ নেয়নি এবারের আসরে। জাপানও আসেনি নিরাপত্তা সংক্রান্ত জটিলতার কারণে। ফলে এবার ভারত ও পাকিস্তানকেই বিবেচনা করা হচ্ছে অন্যতম দুই ফেভারিট হিসেবে। প্রথম দুই ম্যাচে দারুণ নৈপুণ্যের পর ফেভারিট হিসেবে বাংলাদেশের নামটাও উচ্চারিত হচ্ছে জোরেসোরে।

আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ