,

বিজয়নগরে বিজিবি’র অভিযান অব্যাহত : ফেনসিডিলসহ যুবক আটক

picture-01২৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া এর অধীনস্থ সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা শ্রী মনোরঞ্জন বিশ্বাস এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকায় একটি নিয়মিত অভিযান পরিচালনাকালীন সকাল ১০ টায় ২০ বোতল ফেনসিডিলসহ ০১ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ঐ যুবকের নাম ও ঠিকানা-মোঃ ইকবাল হোসেন(২২), পিতা-মৃত আমিন মিয়া, গ্রাম-কাশিনগর, ডাকঘর-সিংগারবিল, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ধৃত ইকবাল হোসেনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর এর আক্তার উন নেছা শিউলী’র ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ২২(খ) ধারা মোতাবেক আসামীকে দোষী সাব্যস্ত করে ০৩ (তিন) মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে এবং মাদকসমূহ ধ্বংস করে।

অপরদিকে বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার রাজাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বোতল হুইস্কি এবং ২০ বোতল স্কফ উদ্ধার করে বিজিবি। ধৃত মাদকের মূল্য প্রায় এক লক্ষ ছয় হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা