,

স্টার প্লাসে হুমায়ুন আহমেদের নাটক!

200720বিনোদন ডেস্ক :ভারতীয় চ্যানেল স্টার প্লাসে একযোগে প্রচার করা হবে হুমায়ূন আহমেদের নাটক ‘আজ রবিবার’। স্টার প্লাস হুমায়ূন আহমেদের এই নাটকটির পুরো স্বত্ব কিনে নিয়ে তাদের নেটওয়ার্কের প্রায় ১৫০টি দেশে হিন্দি ভাষায় ডাবিং করে এটি প্রচার করতে যাচ্ছে। এতে সারা বিশ্বের ১৫০টি দেশে একযোগে প্রচারিত হতে যাচ্ছে নাটকটি।

 

নাটকের বিজ্ঞাপনে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন (তখনও তাদের বিয়ে হয়নি) ও হুমায়ূনের বড় মেয়ে শীলা আহমেদ অভিনীত দৃশ্য ব্যবহার করা হয়েছে। ১ অক্টোবর থেকে বাংলাদেশের কিংবদন্তী লেখক হুমায়ূন আহমেদ নির্মিত ‘আজ রবিবার’ নাটকটি প্রচার করা হবে জানিয়েছি চ্যানেল কর্তৃপক্ষ।
মেহের আফরোজ শাওন সাংবাদিককে বলেন, এ ব্যাপারে আমাদের কোনো কৃতিত্ব নাই। আমরা এটা নিয়ে কোনো চেষ্টাও করিনি। স্টার প্লাস থেকে কেউ আমাদের সাথে যোগাযোগও করেনি।
শাওন বলেন, আমি অবশ্যই খুশি। পাশাপাশি অস্বস্তি আছে। অস্বস্তিটা হচ্ছে সব পরিচিত মানুষের মুখে হিন্দি শুনতে কেমন যেন লাগে; এটা নিয়ে একটা অস্বস্তি। ঠিক ভাল লাগা, খারাপ লাগা বলবো না। তবে ভালো লাগা হচ্ছে- এটা দেশের সীমানা পেরিয়ে বিদেশে প্রচার হচ্ছে। শুধু ইন্ডিয়াতে না, পুরো ওয়ার্ল্ডে দেড়শ দেশে প্রচার হবে।

শাওন আরো বলেন, এই নাটকটা বেশ কয়েকবছর আগে হুমায়ুন আহমেদ চ্যানেল আইয়ের কাছে দিয়েছিলেন। চ্যানেল আই প্রচার কারার পর এখনও তাদের কাছেই আছে ‘আজ রবিবার’ নাটকটি। ওরাই নিজেরা উদ্যোগ নিয়েছে স্টারপ্লাসের সাথে কথা বলে। স্টারপ্লাস বাংলাদেশের অনুষ্ঠান চালানোর জন্য সর্বপ্রথম হিসাবে হুমায়ুন আহমদের একটা প্রোডাকশন বেছে নিয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর