,

আফগানিস্তানে তালেবান শীর্ষনেতা নিহত

 
আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানে বিশেষ বাহিনীর অভিযানে পাকিস্তানি তালেবানের এক শীর্ষনেতা নিহত হয়েছে। পাক সীমান্তবর্তী পূর্ব আফগানিস্তানের পাক্তিয়া এলাকায় আজম তারিক নামে ওই নেতাকে হত্যা করে আফগান স্পেশাল ফোর্স।আফগান কমান্ডোর এই হামলায় তারিকের পুত্রসহ আরো ৯ জন মারা গেছে।

taliban_52242

সুত্রমতে, গোপন সুত্রের ভিত্তিতে শনিবার রাতে ন্যাটো বাহিনীর পরিচালনায় আফগান স্পেশাল ফোর্স বারমাল জেলার পাক্তিয়া অঞ্চলে অভিযান চালায়। সেখানেই লুকিয়ে ছিল আজম তারিক। তবে তারিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয় ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর।

পাকিস্তানি সংবাদপত্র ডন তাদের প্রতিবেদনে জানায়, চারটি হেলিকপ্টার গানশিপ ও দুটি ড্রোনের সহায়তায় স্থলবাহিনী অভিযানটি চালিয়েছে। প্রায় চার থেকে পাঁচ ঘন্টারও বেশি সময় লড়াই শেষে তারিকসহ অন্য জঙ্গিদের হত্যা করা সম্ভব হয়।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত পকিস্তানের তালেবান জঙ্গিদের মুখপাত্র ছিল আজম তারিক। সেসময় তালেবান জঙ্গিদের নেতা ছিল হাকিমুল্লাহ মেসুদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা