,

সৌদিতে ‘পুরুষ অভিভাবক প্রথা’ বাতিলের দাবি

 

আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবের নারীদের বিদেশ যাওয়া থেকে শুরু করে যেকোনো কাজ করতে হলে একজন পুরুষ অভিভাবকের অনুমতি নিতে হয়। সম্প্রতি এই নিয়ম বাতিলের জন্য দেশটির ১৪ হাজারেরও বেশি নারী বাদশার বরাবর আবেদন করেছেন।সৌদি আরবের প্রথা অনুযায়ী, নারীদের কাজ বা লেখাপড়া করতে হলে, অথবা বিদেশে যেতে হলেও একজন পুরুষ অভিভাবকের অনুমতি দরকার হয়। অনেক সময় ফ্ল্যাট ভাড়া নিতে, হাসপাতালে চিকিৎসা নিতে বা আইনি উদ্যোগ নিতে গেলেও পুরুষ অভিভাবকের অনুমতি লাগে।

woman_52227

এই প্রথার অবসানের জন্য সৌদি নারীদের আবেদনের খবর এবং টুইটারে এ সংক্রান্ত হ্যাশট্যাগ ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। অনেক নারী ‘আমিই আমার অভিভাবক’ লেখা ব্রেসলেটের ছবি শেয়ার করছেন।
সৌদিতে ‘পুরুষ অভিভাবক প্রথা’ বাতিলের দাবি
এছাড়া কয়েকশো নারী সৌদি বাদশার কার্যালয়ে এই প্রথা বাতিলের দাবি জানিয়ে টেলিগ্রাম পাঠিয়েছেন। আবেদনটি সৌদি রাজপ্রাসাদে নিয়ে গিয়েছিলেন নারীরা, কিন্তু সেখানে তাদের দাবিটি ই-মেইল করে পাঠিয়ে দিতে বলা হয়।

তাদের দাবিগুলোর একটি- নারীদের বয়স ১৮ বা ২১ পার হলে তাকে যেন একজন প্রাপ্তবয়স্ক বলে বিবেচনা করা হয়। এ ব্যাপারে সৌদি সরকারের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।

নারী অধিকারকর্মী আজিজা আল-ইউসেফ বলেন, তিনি এ উদ্যোগের জন্য গর্বিত বোধ করছেন। এর আগে ইউসেফ সৌদি নারীদের গাড়ি চালানোর অধিকারের আন্দোলনেও যোগ দিয়েছিলেন। এ নিয়ে ২০১৩ সালে পুলিশ তাকে আটকেছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা