,

মহিলা দলের সভাপতি হলেন আফরোজা আব্বাস

17811_1নিউজ ডেস্ক : বিএনপির নেতা মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হয়েছেন। আজ মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগে তিনি এই কমিটির সহসভাপতি ছিলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি অনুমোদন করেছেন।

এ ছাড়া মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন নূরজাহান ইয়াসমিন। সহসভাপতি জেবা খান। সুলতানা আহমেদ সাধারণ সম্পাদক এবং হেলেন জেরিন খান যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।

একই সঙ্গে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) জাতীয়তাবাদী মহিলা কমিটিও ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি হয়েছেন পেয়ারা মোস্তফা আর সাধারণ সম্পাদক আমেনা বেগম। দক্ষিণে সভাপতি হয়েছেন রাজিয়া আলিম আর সাধারণ সম্পাদক শামসুননাহার বেগম।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর