,

হান্নান শাহ’র মরদেহ আসবে কাল, দাফন শুক্রবার

1469527995468নিজস্ব প্রতিবেদক : এনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

হান্নান শাহের ছেলে শাহ রিয়াদুল হান্নানের বরাত দিয়ে শামসুদ্দিন বলেন, আজ মঙ্গলবার ভোরে র‍্যাফেলস হার্ট সেন্টার হাসপাতালের মারা যান বিএনপির এই নেতা। তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসা নিচ্ছিলেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, আগামীকাল বুধবার বিকেল পাঁচটার দিকে হান্নান শাহের মরদেহ ঢাকায় আসবে। এরপর মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হবে। আগামী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মহাখালী ডিওএইচএসের জামে মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা হবে। বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর তৃতীয় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চতুর্থ জানাজা হবে। এরপর লাশ আবার সিএমএইচের হিমঘরে নেওয়া হবে। আগামী শুক্রবার গাজীপুরের জয়দেবপুর উপজেলায় বিএনপির নেতা হান্নান শাহের পঞ্চম জানাজা হবে। এরপর কাপাসিয়া উপজেলায় দুটি জানাজা হবে। সেখানেই নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহের দাফন সম্পন্ন হবে।

৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়লে সাবেক এই সেনা কর্মকর্তাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয়। ওই হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের অস্ত্রোপচারও করা হয়।

হান্নান শাহ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন। অবসরের পর বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তিনি সাংসদ ছিলেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতাসীন থাকার সময় পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে