,

মুখোমুখি বিতর্কে অংশ নিলেন হিলারি-ট্রাম্প

e4আন্তর্জিুতক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প পরস্পরের সঙ্গে প্রথম মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময় আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে এই বিতর্ক শুরু হয়। ৯০ মিনিটের বিতর্কে সঞ্চালকের দায়িত্ব পালন করছেন এনবিসি টিভির লেস্টর হল্ট।

হিলারি ও ট্রাম্প আরও দুটি বিতর্কে মিলিত হবেন। নিজেদের যোগ্যতা প্রমাণে দুই প্রার্থী ইতিমধ্যে প্রায় দেড় বছর কাটিয়েছেন। তাঁরা অসংখ্য বিতর্ক ও নির্বাচনী সভায় অংশ নিয়েছেন।

পত্রিকা-টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন। এসব ছাপিয়ে দুজনের জন্যই মুখোমুখি বিতর্ক গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্ট হওয়ার জন্য হিলারি ও ট্রাম্প আজ কার্যত ভোটারদের সামনে ‘সাক্ষাৎকার’ দিলেন। বিতর্কে তাঁরাই ঠিক করবেন, কে বেশি যোগ্য।

ট্রাম্পের চেয়ে হিলারির জন্য ঝুঁকি বেশি। হিলারি সবচেয়ে অভিজ্ঞ, সবচেয়ে পরীক্ষিত প্রার্থী, এভাবেই তাঁকে দেশের জনগণের কাছে পরিচিত করানো হয়েছে। তা সত্ত্বেও দেশটির ৫৫ শতাংশ মানুষ তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।

গোড়া থেকেই হিলারি যে সুবিধাজনক অবস্থায় ছিলেন, গত এক মাস ই-মেইল বিতর্ক ও ক্লিনটন ফাউন্ডেশন নিয়ে কারচুপির অভিযোগ এবং শারীরিক সুস্থতা নিয়ে সন্দেহ তাতে ফাটল সৃষ্টি করেছে। ঠিক এ মুহূর্তে জনসমর্থনের দিক দিয়ে হিলারি ও ট্রাম্পের মধ্যে কার্যত দূরত্ব নেই।

অন্যদিকে ট্রাম্পের ব্যাপারে সবার প্রত্যাশা এতই কম যে ৯০ মিনিট একেবারে গুলিয়ে না ফেললে তাঁকেই জয়ী ভাববে অধিকাংশ রিপাবলিকান এবং স্বতন্ত্র ভোটারদের একটি বড় অংশ।
দুই প্রার্থীর মধ্যকার বিতর্কের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অর্ধেক ভোটারের সিদ্ধান্ত। তিন পর্বের বিতর্ক দেখেই দেশটির ভোটারদের প্রায় ৫০ শতাংশ সিদ্ধান্ত নেবেন, কাকে ভোট দেওয়া যায়। গতকাল সোমবার প্রকাশিত রয়টার্স/ইপসোসের একটি জরিপের ফলাফলে এই তথ্য জানানো হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে