,

অডিশন ছাড়াই ৫০ ছবিতে অভিনয়

priyanka-chopraবিনোদন ডেস্ক: যোগ্যতা থাকলে যে কেউ নিজেকে প্রমাণ করতে পারেন। নিয়ে যেতে পারেন সবার শীর্ষে। আর সেটা বারবারই প্রমাণ করে চলেছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। বলিউড মাতিয়ে মার্কিন মুলুকে টিভি সিরিজে অভিনয় করছেন। সে সঙ্গে আছে হলিউডের ছবিও। আর একের পর এক পুরস্কার লুফে নিচ্ছেন প্রিয়াংকা।

সম্প্রতি এক খবরে জানা গেছে এখন পর্যন্ত ৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। যেখানে একবারের জন্য কোনো ধরণের পরীক্ষা বা অডিশন দিতে হয়নি প্রিয়ংকাকে। তবে তার এই অডিশন না দেয়ার রেকর্ড ভেঙেছে মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে এসে। নায়িকা নিজেই বরফ গলিয়েছেন। রহস্য উন্মোচন করে ৩৪ বছর বয়সী তারকা।

প্রিয়াংকা জানান, এর পেছনে অন্যতম কারণ তিনি মিস ওয়ার্ল্ড জিতেছেন। আর এটাই নাকি তার প্লাস পয়েন্ট। সম্প্রতি গুড মর্নিং আমেরিকা অনুষ্ঠানে তিনি বলেন, আমি ২০০২-এ বিশ্বসুন্দরী হয়েছি। তাই অনেকেই জানতেন আমার পরিচয়। আর তাই আমাকে ছবিতে কাজ দেয়াটা যথেষ্ট যুক্তিসম্মতই ছিল। আমার মনে হয় আমি ভালোই কাজ করেছিলাম। আর সেই জন্যই একের পর এক ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছেন বলে মনে করেন প্রিয়াংকা। তাও আবার অডিশন ছাড়াই।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা