,

পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করলো না ভারত!

d6আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি বাতিলের চিন্তাভাবনা থেকে ভারত সরে এসেছে। আর এই সরে আসার পেছনের একটা কারণ ছিল ‘বাংলাদেশের স্বার্থ’। নয়াদিল্লি মনে করে, পানি নিয়ে বাংলাদেশের সঙ্গেও ভারতের চুক্তি আছে। এ অবস্থায় সিন্ধু চুক্তি বাতিল হলে ঢাকা-নয়াদিল্লির চুক্তি নিয়ে বাংলাদেশের মধ্যেও শঙ্কা তৈরি হতে পারে।

মোট ছয়টি নদীর পানিবণ্টন নিয়ে ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি হয়। চুক্তি অনুযায়ী, সিন্ধু বেসিনের তিনটি নদী সিন্ধু, ঝিলম ও চেনাবের অধিকাংশ পানি পাকিস্তান পেয়ে থাকে। আর রাভি, বিপাশা ও শতদ্রুর পানির বেশির ভাগ পায় ভারত।

এ অবস্থায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরিতে জঙ্গী হামলার পর ওই চুক্তি বাতিলের কথা ওঠে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ দু’দিন আগেই ঘোষণা দেন, ‘এ ধরনের চুক্তি কার্যকর থাকতে হলে দুই পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকতে হবে। চুক্তির প্রস্তাবনাতেও সে কথা বলা আছে।’

চুক্তি বাতিলের এ রকম একটা আশংকা নিয়েই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বৈঠকে বসেন ভারতের কর্মকর্তারা। সেখানে পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর বলেন, ‘যদিও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নেওয়া যেকোনও পদক্ষেপকে বাংলাদেশ সমর্থন দেবে বলে আগাম ঘোষণা দিয়েছে, তারপরও সিন্ধু চুক্তি থেকে সরে এলে সেটা বাংলাদেশের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে উঠবে।’ পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গেও ভারতের চুক্তি আছে। সে ক্ষেত্রে বাংলাদেশে এমন প্রশ্ন উঠতেই পারে, কোনও কারণে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট হলে নয়াদিল্লি কি গঙ্গা চুক্তি থেকে মাঝপথে সরে আসতে পারে?

এ ছাড়া সিন্ধু জলচুক্তি বাতিল হলে পাকিস্তানের মিত্র চীন ব্রহ্মপুত্রের পানি আটকে রাখতে পারে, এমন আশঙ্কাও সিন্ধু চুক্তি বাতিলের চিন্তাভাবনায় প্রভাব ফেলেছে। যদিও ব্রহ্মপুত্র নিয়ে ভারতের সঙ্গে চীনের কোনও চুক্তি নেই।

তবে সিন্ধু চুক্তি থেকে সরে না এলেও সোমবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর পানি কিভাবে ভারত আরও বেশি ব্যবহার করতে পারে, তা খতিয়ে দেখা হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে