,

‘কাশ্মির দখলের স্বপ্ন বন্ধ করুন’

image_আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ উরির ঘটনায় পাকিস্তানের কঠোর সমালোচনা করলেন। তিনি পাকিস্তানকে পাঠানকোট ও উরির জঙ্গি হামলার মদতদাতা হিসাবে অবহিত করে এই দেশটিকে এক ঘরে করার আহবান জানান। তিনি বলেন, কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং চিরকাল তাই ছিল এবং আগামীতেও থাকবে।

কাশ্মির দখল করার স্বপ্ন অধরাই থেকে যাবে-উল্লেখ করে জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে ভারতের পরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মির দখল করার স্বপ্ন বন্ধ করুন। এর আগে কাশ্মিরে অব্যাহত সহিংসতার জন্য ভারতের সমালোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে সুষমা স্বরাজ বলেন, ২৬//১১-তে মুম্বাই হামলাসহ পাঠানকোট ও উরিতে সন্ত্রাসের পেছনে এই শক্তির মদত রয়েছে।

গোটা বিশ্বে তারাই জঙ্গি কর্মকতাণ্ডের মূল সহায়তাকারী। বিশ্ববাসীর কাছে সেই পরিচয় ফাঁস করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। সম্প্রতি কাম্মির নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজন চলছে। বিশেষ করে উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ১৮ সেনা সদস্য নিহত হওয়ার পর পাকিস্তান রীতিমতো হামলার আতঙ্কে রয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ তার ভাষণে বলেন, ‘গত দুই বছর ধরে আমরা বন্ধুত্বের বার্তা দিয়ে আসছি। আমাদের বন্ধুত্বের জবাবে পাকিস্তান আমাদের উরি-পাঠানকোট ফেরত দিলো।’

নওয়াজ শরিফের দিকে আঙ্গুল তুলে ভারতের পররাষ্ট্র মন্ত্রী বলেন, বেলুচিস্তানের মানুষের উপর কী ধরনের অত্যাচার চলছে, সে দিকে নজর দিন।

সন্ত্রাসবাদকে মানবতার সবচেয়ে বড় শত্রু হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘জঙ্গিদের কে অস্ত্র দিচ্ছে? কে আশ্রয় দিচ্ছে? সন্ত্রাসবাদকে নির্মূল হতে দিতে চায় না কারা?’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে