,

তাসকিনের হাতে বল তুলে দিয়ে যা বলেছিলেন মাশরাফি!

7-1স্পোর্টস ডেস্ক: শেষ ৩ ওভারে আফগানিস্তানের প্রয়োজন ছিল ২৭ রান। ভরসা হিসেবে টাইগার দলপতির হতে রয়েছেন দুই পেসার। দুই জনেরই বাকি ছিল দুইটি করে ওভার। রুবলে এবং তাসকিন ৮ ওভার করে করেছেন।
তাই এই দুই বোলারকেই দল জেতানরো দায়িত্ব নিতে হবে। এমনটা ভেবে ৪৮ তম ওভারে অধিনায়ক মাশরাফি দলের ভার তুলেদেন সদ্য অবৈধ বোলিং অ্যাকশন থেকে মুক্তি পাওয়া বোলার তাসকিনের হাতে। এই ওভারেই দলের জয় প্রায় নিশ্চিত করে দেন তিনি।
৪৯ তম ওভারটা ঠিকঠাক ভাবেই করলেন রুবেল আর শেষ ওভারে যখন ১৩ রান প্রয়োজন তখন আবারও এলেন এই তরুণ পেসার। তারপর মাত্র ৫ রান দিয়ে তুলে নেন আরো দুইটি উইকেট এতে করে টাইগারদের ৭ রানে নাটকীয় জয়টা নিশ্চত হয়ে যায়।
এর আগের ওভারগুলোতে বেশি এলোমেলো থাকা তাসকিন; শেষের লড়াইয়ে কিভাবে এই পরিবর্তন আনলো? এই প্রশ্নটা অনেকেরই জাগতে পারে। হ্যাঁ এর পিছনের মূল শক্তিই ছিল টাইগার দলপতি মাশরাফি। অধিনায়কের সেই মন্ত্রেই উজ্জীবিত তাসকিন শেষ দুই ওভারে দুর্দান্ত বোলিংয়ে জেতালেন বাংলাদেশকে।
শেষ তিন ওভার সম্পর্ককে যেমনটা বলছেন অধিনায়কও। আমি ওকে বলেছিলাম, ‘আগের বাজে ওভারগুলোর কথা ভেবে বোলিং করলে এখান থেকে দলকে হারাতো পারো। কিংবা ওসব ভুলে গিয়ে নতুন উদ্যমে বল করে পারো দলকে জেতাতে। বাকিটা তোমার ওপর…।’
‘আমার ধারণা এই কথায় কাজ হয়েছে। ম্যাচ শেষে তাসকিনের সঙ্গে কথা বলেছি এটা নিয়েই। সে বলেছে, ওই কথা সে পজিটিভলি নিয়েছিল। প্রতিজ্ঞা করেছিল শেষ ২ ওভারে ভালো করবে।’
‘তাসকিনকে বেছে নেওয়ার কারণ, ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি ইয়র্কার দিতে পারে সে। রুবেলও পারে ভালো ইয়র্কার, এখন শফিউলও খুব ভালো করছে। তবে তাসকিন সবচেয়ে ভালো পারে।’
‘অধিনায়ক হিসেবে আমার বোলারদের ওপর আমার ভরসা রাখতেই হবে। আগের ওভারগুলোতে বাজে করেছে বলে শেষেও পারবে না, এমনটা ভাবলে তো অধিনায়কত্ব করা যাবে না। তাসকিন-রুবেল আগেও শেষের ওভারগুলোতে ভালো করেছে। আমার বিশ্বাস ছিল, ওরা আবারও পারবে।’
অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পেরেছে রুবেল ও তাসকিন। দীর্ঘ বিরতির পর বাংলাদেশ তাই নতুন মৌসুম শুরু করতে পেরেছে জয়ের স্বস্তিতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে