,

ফাঁকিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে জোরদার হচ্ছে এনবিআরের অভিযান

1467213699নিউজ ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট অফিসগুলোর চলমান অভিযান আরো জোরদার হচ্ছে। এর মধ্যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকে সক্রিয় হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে এক সভায় এ নির্দেশনা দেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

ওই নির্দেশনায় বলা হয়, সারা দেশে অসৎ ও রাজস্ব ফাঁকিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ জন্য এনবিআরের গোয়েন্দা বিভাগগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট কমিশনারেট কিংবা কাস্টম হাউজের সহযোগিতা নিতে হবে। এ সময় রাজস্ব আদায় বাড়াতে কর্মকর্তাদের ব্যবসাবান্ধব হওয়ার নির্দেশও দেয়া হয়। বিশেষত শুল্ক স্টেশনে পণ্য খালাসে হয়রানি, সময়ক্ষেপণ, ভোগান্তি নিরসনে আরো সচেতনভাবে কাজ করা ও আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরো গতিশীল করার নির্দেশনা দেয়া হয়।

সভায় এনবিআর চেয়ারম্যান যেসব কাস্টমস্ হাউজ এবং ভ্যাট কমিশনারেট রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে পুরোপুরি সক্ষম না হয়নি তাদেরকে প্রকৃত কারণ বিশ্লেষণ করে প্রতিবেদন প্রেরণের জন্য নির্দেশ দেন। এছাড়া কর আদায়ে করদাতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা, স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সাথে সৌহার্দ্যমূলক সর্ম্পক স্থাপন, নিবিড় মনিটরিং, বকেয়া আদায়, মামলার সুষ্ঠু ব্যবস্থাপনা, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি অনুসরণ ও টিমওয়ার্কের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলা করে রাজস্ব আদায় বাড়াতে উদ্যোগী হওয়ার নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর