,

নারী ও শিশু নির্যাতনের বিচারে ৪১ ট্রাইব্যুনাল

photo-14নিউজ ডেস্ক : নারী ও শিশু নির্যাতনের বিচারে আরো ৪১টি ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এ প্রস্তাব এরইমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থমন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। শিগগিরই এ প্রস্তাব প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তাবয়ন কমিটি (নিকার) বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

নতুন করে ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মুহাম্মদ জহিরুল হক বলেন, ‘বিদ্যমান ট্রাইব্যুনালগুলোতে হাজার হাজার মামলার বিচারাধীন। তা ছাড়া অনেক জায়গায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালও নেই। ফলে নির্যাতনের শিকার নারী ও শিশুরা দ্রুত ও ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত ও ন্যায় বিচার নিশ্চিত করতেই নতুন করে আরো ৪১টি ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।’

আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, দেশে বর্তমানে ৫৬টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে। এসব ট্রাইব্যুনালে মামলাজট লেগে আছে। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সময়সীমা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল মামলা নিষ্পত্তি করতে পারছেন না। এতে উচ্চ আদালত থেকে অপরাধীরা জামিনে মুক্ত হয়ে ফের অপরাধে জড়িয়ে পড়ছে। সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী আইনমন্ত্রণালয় ৪১টি ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব তৈরি করে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ছাড়পত্রের পর অর্থমন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তা পাঠানো হয়। এরইমধ্যে অর্থমন্ত্রণালয় থেকে ছাড়পত্র এসেছে। আইন মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অর্থমন্ত্রণালয়ের কাছে ৪১টি বিচারকের পদসহ ট্রাইব্যুনালের জন্য প্রয়োজনীয় সংখ্যক লোকবল ও অবকাঠামো তৈরির অর্থ চাওয়া হয়েছে। অর্থমন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের এ প্রস্তাবেও অনুমোদন দিয়েছে। নিকারের আগামী বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য পেশ করা হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।

ট্রাইব্যুনাল স্থাপনের বিষয়ে আইনসচিব আবু সালেহ শেখ মুহাম্মদ জহিরুল হক বলেন, ‘নিকারের বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদনের পর আমরা ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেব। যেসব স্থানে ট্রাইব্যুনাল নেই কিংবা ট্রাইব্যুনাল থাকলেও মামলার স্তূপ জমে আছে ওই সব স্থানেই গঠন করা হবে নতুন ট্রাইব্যুনাল।’ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে নারী ও শিশু নির্যাতনের ঘটনা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইনসচিব। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর