,

তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ ওয়ালশ

taskinস্পোর্টস ডেস্ক : তার চোখে সাকিবের করা ৪৭তম ওভারটিই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। তাই বলে তাসকিন আহমেদের শেষ দুই ওভারের বোলিংকেও খাটো করে দেখতে নারাজ বাংলাদেশ বোলিং কোচ। ওয়ালশের ধারণা, তাসকিন দুর্দান্ত বোলিং করেছে।

তাসকিনের বোলিংয়ের মূল্যায়ন করতে গিয়ে ওয়ালশ বলেন, ‘তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছিল। মাত্র বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মাঝের সময়টা কেটেছে অনেক উদ্বেগ-উৎকণ্ঠায়। নিজের ক্যারিয়ার ও ভবিষ্যতের কথা ভেবে অবশ্যই বাড়তি চাপে ছিল তাসকিন। সেই চাপ মাথায় নিয়ে ভালো বোলিং করা কঠিন। আমার মনে হয় তাসকিন শুরু থেকে তেড়েফুড়ে বেশি কিছু করতে চাচ্ছিল।’

ওয়ালশ আরো যোগ করেন, ‘প্রথম দিকে তেমন কিছু করতে না পারলেও ঠিক যখন আমাদের দরকার ছিল তখনই সে নিজেকে ফিরে পেয়েছে তাসকিন। অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়ে এবং বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা মুক্ত হয়ে নতুিন করে ফেরার দিনে দুর্দান্ত বোলিং করেছে তাসকিন। এটাকে অসাধারণ কামব্যাকই বলতে হবে। তাকে কৃতিত্ব দিতেই হবে। নানামুখী চাপ অতিক্রম করে দীর্ঘ দিন জাতীয় দলের হয়ে মাঠে নামার কারণে আমার মনে হয় সামগ্রিক বিবেচনায় কালকের ম্যাচটি তার খারাপ যেতেই পারতো। তাহলেও হয়তো বলার কিছু থাকতো না। তাহলে আমরা ম্যাচ হারতাম। কিন্তু তাসকিন সব প্রতিকূলতাকে অতিক্রম করে ভালো বল করেছে। আমরাও জিতেছি।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা