,

লেখক সৈয়দ শামসুল হক আইসিইউতে

shamsulনিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন লেখক সৈয়দ শামসুল হকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ (সোমবার) দুপুর ১২টায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে স্থানান্তর করা হলেও তিনি স্বাভাবিকভাবেই শ্বাস-প্রশ্বাস গ্রহণ করছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাড় ও যকৃতসহ লেখকের শরীরের বিভিন্ন স্থানে ক্যান্সার ছড়িয়ে পড়েছে।

হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজেদুর রহমান সোমবার রাত সোয়া ১০টায় এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বর্তমানে ক্যান্সার কেয়ার সেন্টারের কনসালটেন্ট ডা. অসীম কুমার সেন গুপ্তের অধীনে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্র জানায়, সৈয়দ শামসুল হক ১ সেপ্টেম্বর শরীরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা জানান, চার মাস আগে লন্ডনে চিকিৎসা করাতে গিয়ে তার ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। সেখানে ক্যান্সারের চিকিৎসায় তাকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেয়া হয়। চিকিৎসায় উন্নতি না হাওয়ায় লন্ডনের চিকিৎসকরা শামসুল হককে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিলে লেখক দেশে ফিরে আসেন।

সাজেদুর রহমান জানান, লেখকের পরিবারের সদস্যদেরকে সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করা হচ্ছে। আজও চিকিৎসকরা পরিবারের সদস্যদের সঙ্গে কবির সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে ঘণ্টা দেড়েক আলাপ-আলোচনা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে