বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুশের সঙ্গে মিশেল ওবামার ছবিতে মেতেছে ইন্টারনেট

1474898653আন্তর্জাতিক ডেস্ক : ফার্স্ট লেডি মিশেল ওবামার সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একটি ছবিকে ঘিরে যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সরগরম হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকানদের একটি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে ওবামা দম্পতির সঙ্গে বুশের দেখা হয়েছিল। সেখানেই এই ছবিটি তোলা হয়।
ছবিতে দেখা যাচ্ছে মিশেলের কাঁধে মাথা রেখেছেন বুশ। মিশেলও পেছন থেকে বুশকে ধরে রেখেছেন। প্রেসিডেন্ট ওবামাকে পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ছবিটিতে।
আর কিছুদিন বাদেই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে বেশ তিক্ততা ছড়িয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডেমোক্রেট হিলারি ক্লিনটনের চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এই রাজনৈতিক বিতর্কে ইতিমধ্যে ওবামাও নিজেকে জড়িয়েছেন।
বুশের পরই প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হয়েছিল ওবামাকে। যে সময়টাতে দায়িত্ব গ্রহণ করেন সেটাকে আমেরিকার জন্য সুসময় বলা যায় না। বিশেষ করে আফগানিস্তান ও ইরাক যুদ্ধ নিয়ে দেশের ভেতরে-বাইরে নানা চাপের ভেতর ছিল ওয়াশিংটন। রিপাবলিকানদের সঙ্গে রাজনৈতিক দূরত্ব ও সেই সময়ের কথা ভুলে বুশের সঙ্গে আন্তরিকতাকে অনেকেই মিশেলের ‘রাজনৈতিক অ্যামনেশিয়া’ হিসেবে বর্ণনা করছেন।
যে অনুষ্ঠানে এই ছবিটি তোলা হয়েছে সেখানেই অভ্যাগতদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিভ্রাটে পড়তে হয়েছিল বুশকে। এক ফ্রেমের মধ্যে সবাইকে আঁটাতে পারছিলেন না। ওবামাকে সামনে দিয়ে যেতে দেখে হাতের ফোনটি এগিয়ে দেন বুশ। প্রেসিডেন্টও সানন্দে তার হোয়াইট হাউজ পূর্বসূরির ছবি তুলে দেন। এই ঘটনার ভিডিওটিও ভাইরাল হয়েছে ইন্টারনেটে। সূত্র: নিউ ইয়র্ক টাইমস/এমএএস

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ