,

রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে এক নির্বাচনী শোভাযাত্রায় কংগ্রেস পার্টির সহসভাপতি রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার উত্তর প্রদেশের সীতাপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হরি ওম মিশ্রা নামে একজনকে আটক করা হয়েছে।রাহুল গান্ধী এ ঘটনার জন্য দেশটির ক্ষমতাসীন বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে (আরএসএস) দায়ী করেছেন।

 

rahul_52205
উত্তর প্রদেশের সীতাপুরে রাহুল গান্ধী তার ঘোষিত ২ হাজার ৫০০ কিলোমিটারের কিষান যাত্রা শীর্ষক শোভাযাত্রায় ছিলেন। আগামী বছর উত্তর প্রদেশে নির্বাচন উপলক্ষে ওই কিষান যাত্রার আয়োজন করা হয়। এ সময় হরি ওম মিশ্র নামে ৩০ থেকে ৩৫ বছরের এক যুবক রাহুলের দিকে জুতা ছুড়ে মারেন। তবে তা রাহুলের গায়ে লাগেনি। পুলিশ হরি ওমকে জিজ্ঞাসাবাদ করছে।

নিজেকে সাবেক সাংবাদিক পরিচয় দেয়া হরি ওম মিশ্রা বলেন, কাশ্মীরের উরিতে ১৮ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর রাহুল তাদের প্রতি শ্রদ্ধা জানাননি।

এ ঘটনার পর রাহুল গান্ধী বলেন, একজন আমারে দিকে জুতা ছুড়েছে তবে সেটি আমার শরীরে লাগেনি। আমি বিজেপি ও আরএসএসের উদ্দেশে বলছি, আমার দিকে আপনারা যতই জুতা ছুড়ে মারুন, আমি কিছু করব না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা