,

পায়রা নদীতে সেতু তৈরির প্রস্তুতি শুরু হয়েছে: সেতুমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক :সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিশু শীর্ষেন্দুর চিঠির পরিপ্রেক্ষিতে পায়রা নদীর ওপর সেতু নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর দফতর থেকে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। সেতুটি নির্মাণের প্রাথমিক উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার রাজধানীর মিরপুরে গাবতলী-সিন্নিরটেক সড়ক উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

oka_52193

ওবায়দুল কাদের বলেন, চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দুর চিঠি প্রধানমন্ত্রী সানন্দে গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুসারে ব্রিজ তৈরির কাজ শুরু করে দিয়েছি। আগামী সপ্তাহে ফিজিবিলিটি পর্যবেক্ষণের জন্য একটি টিম মির্জাগঞ্জে যাবে।তিনি আরো বলেন, পয়রা নদী প্রচণ্ড খরস্রোতা এবং প্রশস্ত নদী। এখানে দীর্ঘ লেনের ব্রিজ তৈরি করতে হবে। এ কারণে সময় লাগবে। কাজ শুরু করেছি, আশা করি, দেড় বছরের মধ্যে ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।

পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস তার গ্রামের বাড়ি ঝালকাঠির মির্জাগঞ্জে যাওয়ার পথে পায়রা নদীতে একটি সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল গত অগাস্টে। ওই চিঠি পেয়ে সেখানে সেতু নির্মাণের আশ্বাস দিয়ে জবাব পাঠিয়েছেন প্রধানমন্ত্রী, যা এরইমধ্যে শীর্ষেন্দুর হাতে পৌঁছেছে।

ওবায়দুল কাদের বলেন, গাবতলী-সিন্নিরটেক সড়ক চালু হওয়ার ফলে উত্তরা, টঙ্গী, আশুলিয়াসহ আশপাশের এলাকা থেকে যানবাহন সহজই বেড়িবাঁধ সড়ক হয়ে গাবতলী ও মিরপুরে যাতায়াত করতে পারবে। এতে শহরের ওপর যানবাহনের চাপ কমবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা