,

স্কুলছাত্রের চিঠির জবাব দেয়ায় সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

 

নিজস্ব প্রতিবেদক :পটুয়াখালীর স্কুলছাত্র শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির প্রেক্ষিতে পায়রা নদীতে সেতু নির্মাণের আশ্বাস দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় সংসদ। চিফ হুইপ আ স ম ফিরোজ সোমবার সংসদে বিষয়টি উত্থাপন করলে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, শিশু শীর্ষেন্দু বিশ্বাসের চিঠির জবাব দেয়ার বিষয়টি পটুয়াখালীবাসীর পাশাপাশি সারাদেশের মানুষকে আন্দোলিত করেছে।

pp_52201

একজন শিশুর চিঠির প্রেক্ষিতে পায়রা নদীর উপর সেতু নির্মাণের আশ্বাস দেয়ায় তিনি সংসদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র শীর্ষেন্দু বিশ্বাস পটুয়াখালীর পায়রা নদীতে সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে গত ১৫ আগস্ট প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি পাঠায়। এই চিঠির প্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী পাল্টা চিঠি দিয়ে সেতু নির্মাণের আশ্বাস দেয়। আজ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর চিঠিটি শীর্ষেন্দুর হাতে তুলে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর