,

মেসির চোট কতটা গুরুতর?

messiস্পোর্টস ডেস্ক : চোটের সঙ্গে বসবাস নতুন কিছু নয় লিওনেল মেসির জন্য। ক্যারিয়ারের একটা বড় সময় চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে বার্সেলোনার আর্জেন্টাইন তারকাকে। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার আবারো চোটে আক্রান্ত। এবারের চোট বেশ গুরুতরই। কারণ খোদ বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মেসিকে।

২২ সেপ্টেম্বর স্প্যানিশ লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। সর্বনাশটা হয়েছিল সেদিনই। বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ১-১ গোলে অমীমাংসিত ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠের বাইরে চলে এসেছিলেন মেসি। তখন অনেকেই ভেবেছিল সাম্প্রতিক কুঁচকির চোট হয়তো আবার নতুন করে দেখা দিয়েছে। কিন্তু এই অনুমান ভুল প্রমাণিত হয়েছে পরে। ডান পায়ের পেশির চোট চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে এই সময়ের অন্যতম সেরা ফুটবলারকে।

তার মানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস। এই সময়ে লা লিগায় তিনটি ও চ্যাম্পিয়নস লিগে দুটি ম্যাচ খেলার কথা বার্সার। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের মাঠে মেসিকে যে স্প্যানিশ চ্যাম্পিয়নরা পাচ্ছে না, তা নিশ্চিত। ১৯ অক্টোবর চ্যাম্পিয়নস লিগেই ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও দলের সবচেয়ে বড় তারকাকে পাওয়া অনিশ্চিত বার্সেলোনার। তার তিনদিন পর লা লিগায় ভ্যালেন্সিয়ার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ লড়াই লুইস এনরিকের শিষ্যদের।

মেসিকে এতগুলো ম্যাচে হারিয়ে স্বাভাবিকভাবেই মনখারাপ এনরিকের। তবে দলের সেরা তারকাকে ছাড়াই লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় বার্সা কোচের কণ্ঠে, ‘মেসিকে হারানো মানে ফুটবলের ক্ষতি, আমাদের সবার ক্ষতি। গত বছর সে মারাত্মক চোটে পড়েছিল। তবে তাকে ছাড়াই আমাদের দল ভালো খেলেছিল। আসল কথা হলো লিওকে (মেসিকে) সঙ্গে নিয়ে আমরা অনেক বেশি শক্তিশালী দল। তবে তাকে ছাড়াও আমরা যথেষ্ট শক্তিশালী। আমাদের এখন শুধু ভালো খেলে যেতে হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে