,

ধর্মের নামে কাউকে অধর্মের কাজ করতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

asaduzzaman-khan-kamalনিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এদেশে ধর্মের নামে কাউকে অধর্মের কাজ করতে দেয়া হবে না।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য পঙ্কজ দেবনাথের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য ধর্ম সমান। একটা গোষ্ঠী ধর্মের নামে এখানে হত্যাকান্ড ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির প্রক্রিয়া চালাচ্ছিল।

আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এমনকি শিয়া ধর্মের প্রধানদের নিয়ে বসেছিলাম। তাদের জানিয়েছি বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে যে যার ধর্ম পালন করবে। তখন তারা সবাই একমত হয়েছেন যে এখানে ধর্ম নিয়ে কোন অন্যায় সহ্য করা হবে না।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে ডাক দিয়েছিলেন, যারা ধর্ম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে। এ দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করছে।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর