বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনে নিন ফ্যাটযুক্ত যে খাবারগুলো স্বাস্থ্যের জন্য ভাল

27838-boroঅনলাইন ডেস্ক : ওজন কমানোর জন্য ডায়েট করার সময় ফ্যাটযুক্ত সব ধরণের খাবার বাদ দিয়ে থাকেন। কিন্তু সবধরণের ফ্যাট খাবার বাদ দেওয়া স্বাস্থ্যের জন্য ভাল নয়। কিছু কিছু ফ্যাটযুক্ত খাবার আছে যা শরীরের জন্য বেশ ভাল। এই ফ্যাটযুক্ত খাবারগুলো খাদ্যতালিকায় রাখা উচিত। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১। অ্যাভোকাডোঃ-
অ্যাভোকাডো উচ্চ ফ্যাটযুক্ত একটি খাবার। একে “বাটার পেয়ারস” বলা হয় ফ্যাটের কারণে। কিন্তু অ্যাভোকাডোয় মনোস্যাচুরেটেড ফ্যাট রয়েছে যা খারাপ কোলেস্টেরল হ্রাস করে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে। একটি অ্যাভোকাডোতে ৩০ গ্রাম ফ্যাট রয়েছে। মাখনের পরিবর্তে অ্যাভোকাডো খেতে পারেন।

২। বিশুদ্ধ নারকেল তেলঃ-
মোটা হওয়ার ভয়ে মাখন, তেলের পরিবর্তে অনেকে অলিভ অয়েল খেয়ে থাকেন। অলিভ অয়েলের পরিবর্তে নারকেল তেল ব্যবহার করতে পারেন। বিশুদ্ধ নারকেল তেল শরীরের ভাল কোলেস্টেরল বৃদ্ধি করে।

৩। ডিমঃ-
প্রোটিনের অন্যতম উৎস ডিম। তাই ডায়েট করলেও প্রতিদিন একটি করে ডিম খাওয়ার চেষ্টা করুন। অনেকে ডিমের কুসুম বাদ দিয়ে শুধু সাদা অংশ খেয়ে থাকেন। সম্পূর্ণ একটি ডিমে ৫ গ্রাম ফ্যাট রয়েছে এরমধ্যে ১.৫ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট রয়েছে।

৪। কাঠবাদামঃ-
এক আউন্স কাঠবাদামে (২৩টি কাঠবাদাম) ১৬০ গ্রাম ক্যালরি, ১৪ গ্রাম আনস্যাচুরেটেড ফ্যাট এবং ৬ গ্রাম প্রোটিন রয়েছে। এতে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন ই, ফাইবার, রিবোফ্লাভিন, ম্যাগনেশিয়াম এবং ফসফরাস রয়েছে যা প্রতিদিনের ৪০% পুষ্টির চাহিদা পূরণ করে।

৫। কিছু মাছঃ-
কিছু সামুদ্রিক মাছ যেমন স্যামন, সার্ডিন, টুনা ইত্যাদি মাছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে। American Heart Association এর মতে যারা সপ্তাহে কমপক্ষে দুইবার ওমেগা থ্রিযুক্ত মাছ খাওয়ার পরামর্শ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ