,

কলকাতায় ৬ জেএমবি সদস্য আটক

jmbনিউজ ডেস্ক : ভারতের কলকাতায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ছয় সদস্যকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।রোববার রাতে উত্তর-পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের আইজল থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো- আনোয়ার হোসেন ফারুক ওরফে এনাম ওরফে কালো ভাই, মাওলনা ইউসুফ ওরফে বক্কর ওরফে আবু খেতাব, জাহিদুল শেখ ওরফে জাফর ওরফে জবিরুল, মো. রফিকুল ওরফে মো. রুবেল ওরফে পিচ্চি, শহিদুল ইসলাম ওরফে সুরয়ে ওরফে শামীম এবং আবুল কালাম ওরফে করিম। এদের মধ্যে রুবেল, জাহিদুল আর ইনাম বাংলাদেশের নাগরিক বলে জানিয়েছে এসটিএফ। ২০১৪ সালের পর থেকে এসব জঙ্গিরা পলাতক ছিলো।

এসটিএফ’র এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ‘জেএমবি জঙ্গি সন্দেহে গোয়েন্দারা প্রথমে জাহিদুল শেখ ওরফে জাফর ওরফে জবিরুল ইসলাম নামে একজনকে আটক করে। ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকার জাল ভারতীয় রূপী উদ্ধার করা হয়।’

তিনি আরও জানান, ‘পরে জিজ্ঞাসাবাদে ওই জঙ্গির দেওয়া তথ্য মতো অভিযান চালিয়ে বাকিদের আটক করা হয়। সোমবার আটক ওই ৬ জঙ্গিকে কলকাতার বাকশাল আদালতে তোলার কথা রয়েছে।’

ওই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে বাংলাদেশে সাম্প্রতিক জঙ্গি হামলা, বিশেষ করে গুলশান ও শোলাকিয়া হামলায়, জোগসাজস আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া খাগড়াগড় বিস্ফোরণের কুশীলবদের সঙ্গে তাদের কোনও যোগাযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’

জানা যায়, আজ কলকাতার এনআইএ আদালতে খাগড়াগড় মামলার শুনানির দিন ধার্য আছে। এই নিয়ে এ মামলার তৃতীয় শুনানি অনুষ্ঠিত হবে।

গত ২০ আগস্ট এ মামলার শুনানি শুরু হয়। ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ) এ মামলার তদন্ত করছে। যদিও জেএমবি’র এ জঙ্গিদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর