,

এমপি আমানুর রহমানের জামিন নামঞ্জুর

1538496নিউজ ডেস্ক : টাঙ্গাইল ৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন নামঞ্জুর করেছে আদালত। সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন। আমানুর রহমান খান রানা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার অন্যতম আসামি।

রবিবার আমানুর রহমানের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। আবেদনে বলা হয়, জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে। সংসদ থেকে তাকে অধিবেশনে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছে। তিনি যাতে সংসদ অধিবেশনে অংশ নিতে পারেন সে জন্য জামিন প্রয়োজন।

আজ এ বিষয়ে শুনানি শেষে বিচারক সংসদ সদস্য আমানুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেন। ২০১৩ সালের ১৮ জানুয়ারি ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ টাঙ্গাইলে তার কলেজপাড়ার বাসার সামনে পাওয়া যায়। এর তিন দিন পর তার স্ত্রী টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।

এ জাতীয় আরও খবর

‘ভায়োলেন্স’ থেকে সরে দাঁড়ানো বড় শিক্ষা:অধরা খান

হাসান মাহমুদের হ্যাটট্রিকে ২৪০ রানে অলআউট আফগানিস্তান

চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে দুর্নীতিচক্র: সাইফুল হক

জাতীয় বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১১৬২

এমপি নজরুলের জামিন আবেদন ফের নাকচ

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, আয়াসসহ চারজন রিমান্ডে

দিল্লিতে ফের আটক শিক্ষার্থী নেত্রী নেহা বোরা

সমাজসেবায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

ত্রিশালে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা

জনগণের অর্থ ব্যয়ে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর