,

রাশিয়াকে ভারতের হুশিয়ারি

 

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় আট বছর ধরে নিয়মিত যৌথ মহড়া দিয়ে আসছে রাশিয়া ও ভারতের সেনাবাহিনী। এর মধ্যেই দুই সপ্তাহের সামরিক মহড়ায় পাকিস্তান এসেছে রুশ বাহিনী। আবার আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারত সফরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কৌশগত ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করার জন্য আলোচনা হবে তখন। তবে ইসলামাবাদের মাটিতে রুশ সেনাদের উপস্থিতির কারণে ‘ভারত-রাশিয়া’ বিশেষ সম্পর্ক তখন খুব ‘সাধারণ’ ও ‘গতানুগতিক’ একটি সম্পর্কে পরিণত হয়েছে।

 

7-1
ভারতীয় সূত্র জানায়, রাশিয়ার সঙ্গে সম্পর্কের স্থিতাবস্থা ধরে রাখাটা এখন একটা চ্যালেঞ্জে পরিণত হয়েছে। ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশটিকে ইতিমধ্যে এ শংকার কথা জানানো হয়েছে। ভারত অথবা পাকিস্তানের মধ্য থেকে যে কোনো একটিকে বেছে নিতে বলা হয়েছে তাদের। ভারতীয় বিশেষজ্ঞরা মনে করেন, চীনের সঙ্গেও সম্পর্কের উন্নতি ঘটছে রাশিয়ার। তথ্যপ্রযুক্তি বিনিময়ের মতো স্পর্শকাতর সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়ছে তাদের।
ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বৃদ্ধির কারণেই রাশিয়া এ উদ্যোগ নিয়েছে। এমনকি দক্ষিণ চীন সাগর ইস্যুতে সরাসরি চীনের পক্ষে অবস্থান নিচ্ছে রাশিয়া। এখানে যৌথ সামরিক মহড়ায়ও চীনের সঙ্গে অংশ নেয় তারা। এখন চীনের মিত্র পাকিস্তানের প্রতি হৃদ্যতার হাত বাড়াচ্ছে রাশিয়া।
ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ভারতের ক্রমবধর্মান কৌশলগত সম্পর্কের কারণেই ‘ঐতিহাসিক’ বন্ধুত্বকে ভুলে নতুন সম্পর্কের দিকে ঝুঁকছে রুশরা। এ অঞ্চলে চীন ও পাকিস্তানের সঙ্গে রাশিয়ার বন্ধনে ভবিষ্যতে ভারতের সমস্যায় পড়ায় আশংকা আছে বলে মনে করেন ভারতীয় কূটনীতিকরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে