,

হিলারিকে ধরে ফেলেছেন ট্রাম্প

 
আন্তর্জাতিক ডেস্ক :আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তার দৌঁড়ে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে ধরে ফেলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রবিবার দুই প্রার্থীর মধ্যে প্রথম মুখোমুখি বিতর্কের আগে প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়,মার্কিন এ ধনকুবের ও হিলারির জনপ্রিয়তা এ মুহূর্তে সমান সমান।

trump_52105

জরিপটি পরিচালনা করে ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ। সেখানে দেখা যায়, গত মাসে হিলারি যে সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়েছিলেন তা এখন নেই। বর্তমানে নিবন্ধিত ভোটারদের মাঝে দুজনেরই জনপ্রিয়তা ৪১ শতাংশ।

এছাড়া লিবারেল পার্টির প্রার্থী গেরি জনসনের জনপ্রিয়তা সাত শতাংশ এবং গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের জনপ্রিয়তা দুই শতাংশ। তবে অন্যান্য জরিপে হিলারিকে সামান্য এগিয়ে রাখা হয়েছে।

জরিপে দেখা যায়, ৫৪ শতাংশ পুরুষ ট্রাম্পকে এবং ৪৬ শতাংশ নারী হিলারিকে সমর্থন করছে। শেতাঙ্গ ভোটারদের ৫৩ শতাংশ ট্রাম্পকে এবং ৩৭ শতাংশ হিলারিকে সর্মন দিচ্ছে। অন্যদিকে, অশেতাঙ্গ ভোটারদের ৬৯ শতাংশ হিলারিকে এবং ১৯ শতাংশ ট্রাম্পকে সমর্থন করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে