,

তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে আসলো বিএনপি (ভিডিও)

p-11তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে সরে এসেছে বিএনপি। পরিবর্তে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে প্রস্তুত তারা। সুষ্ঠ নির্বাচনের নিশ্চয়তা পেলে নির্বাচনকালীন সরকারের বিষয়েও ছাড় দিতেও আপত্তি নেই বিএনপি’র।
সংবিধান থেকে তত্ত্ববধায়ক সরকারের বিধান বিলোপের পর বিএনপি আন্দোলন শুরু করে, সেই তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে। নিজেদের দাবিতে অনঢ় থাকে দলটি।
তবে ৫ জানুয়ারির নির্বাচন বর্জনে বেকায়দায় পড়ে বিএনপি। সংসদের বাইরে থাকার বিড়ম্বনা পদে পদে টের পাচ্ছেন দলের নীতি নির্ধারকরা। তাই শীর্ষ নেতারা এখন আকারে ইংগিতে নির্বাচনে যাবার কথাই বলছেন বেশি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নিরপেক্ষ একটি সরকার থাকতে হবে। যেটা নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তত্ত্বাবধায়ক সরকারতো সকলের কাছে গ্রহণযোগ্য ছিল। আজকে যারা ক্ষমতায় আছে তাদের কাছে যদি তত্ত্বাবধায়ক সরকার পছন্দ না হয় তবে তারা অন্য নামে ডাকুক। সেখানে কোন সমস্যা নেই’।
ভারত, ব্রিটেন, ফ্রান্সসহ বিশ্বের কিছু গনতান্ত্রিক দেশের উদাহরণ টেনে বিএনপি নেতারা বলছেন দলীয় সরকারের অধীনেও ভাল নির্বাচন করার দৃষ্টান্ত বিশ্বের বহুদেশে আছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তারা দলীয়, পক্ষপাতহীন, নিরপেক্ষ আচরণ করে থাকে। এই দিকে আমাদের এগোনো উচিত হবে। আজকে যদি আওয়ামী লীগ এটা করে তাহলে ভবিষ্যতে তারা যখন বিরোধী দল হিসাবে থাকবেন সেটা তাদের জন্য সুবিধা হতে পারে’।
তবে এখনও জোটবদ্ধ নির্বাচনের পক্ষেই বিএনপি। শরিকরাও বলছেন একই কথা।
জাগপার সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ‘মন্ত্রী সভার বাইরে এই সরকারেরই এমন কিছু ব্যক্তি আছেন বা এমন একজন ব্যক্তি আছে যে নিজ দলীয় সংবিধান চান। তার অধীনে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে।
আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয়ে বিএনপি। তারপরও তারা এই ভেবে নির্বাচনে যেতে চায় যে সুযোগ পেলেই মানুষ ধানের শীষে ভোট দেবে।
সূত্র: ইনডিপেনডেন্ট টিভি.

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে