বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়ানমারের সঙ্গে সফট ইমিগ্রেশন ভিসার পরিকল্পনা বাংলাদেশের

image_218374-10-550x367পর্যটন শহর কক্সবাজারে সোমবার ২৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ- মিয়ানমারের ব্যবসায়ীদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সীমান্ত দিয়ে মিয়ানমারে বাণিজ্য বাড়ানো, রপ্তানি বৃদ্ধিসহ নানা বিষয়ে দুই দেশের ব্যবসায়ী ও কর্মকর্তারা আলোচনা করবেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ অনেক এবং সীমান্ত দিয়ে পণ্য পরিবহণেও রয়েছে নানা প্রতিকূলতা।
বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের বাণিজ্য ঘাটতি আসলে কতটা? বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে কক্সবাজার চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী বলেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের আজ (সোমবার) দ্বিপাক্ষিক বৈঠক হতে যাচ্ছে। এই বৈঠকটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রায় ১০ বছর পরে মিয়ানমারের আরাকান রাজ্যের সঙ্গে বাংলাদেশের এই বৈঠক হতে যাচ্ছে। সুতরাং এই বিষয়টি দুই পক্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক। বাংলাদেশে-মিয়ানমারের বাণিজ্য ঘাটতি অনেক সেই জায়গা থেকেই এই বৈঠক হতে চলেছে। তাই আমরা চাচ্ছি দুই দেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা কিভাবে উন্নত করা যায়। পাশাপাশি দুই দেশের মধ্যে সুসম্পর্ক করার চেষ্টা করছি। আর এই সকল বিষয়ের জন্যই মূলত বৈঠকটি করা।
এই বৈঠকে কারা কারা অংশ নিচ্ছেন? জবাবে তিনি বলেন, মিয়ানমারের আরাকান রাজ্যের চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আসছেন এবং মিয়ানমারে থাকা বাংলাদেশি প্রতিনিধিরাও আসছেন। পাশাপাশি মিয়ানমারের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীরাও আসছেন। আরাকান রাজ্যের সরকারি প্রতিনিধিরাও আসছেন। আলোচনার প্রধান বিষয় থাকবে বাংলাদেশেল পণ্য মিয়ানমারে কিভাবে বাজারজাত করা যায়।
সীমান্ত দিয়ে পণ্য রপ্তানির ক্ষেত্রে কি কি বাঁধার সম্মুখীণ হতে হয়। বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে আবু মোর্শেদ চৌধুরী বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা মিয়ানমারে যাতে অন্তত ১০ থেকে ১৫ দিন থাকতে পারে তার জন্য সফট ইমিগ্রেশন ভিসা নিয়ে আলোচনা করবো। তাতে বাংলাদেশের ব্যবসায়ীরা মিয়ানমারে গিয়ে ভালভাবে কাজ করতে পারবেন। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন পণ্যের বাজার তৈরি হবে মিয়ানমারে। যার জন্য আমরা ওই জায়গাটা আরও জোড়ালো করার চেষ্টাও করছি। একই সঙ্গে পর্যটনের বিষয়টিও আমরা আলোচনায় আনবো।
এছাড়া সীমান্ত হাট করার একটা চেষ্টা করবো। মিয়ানমারের মনোভাব ইতিবাচক মনে করছি। এই বিষয়টি বৈঠকের মধ্য দিয়ে স্পষ্ট হবে। তবে আমার মনে হয় বাংলাদেশি পণ্যের বিষয়ে মিয়ানমার ইতিবাচক আছে বলে বিবিসি বাংলাকে জানান কক্সবাজার চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী।

সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মোবাইল অপারেটরদের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা