,

ভারতকে গালাগালি: বরখাস্ত পাক অভিনেতা

000558actorঅনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভারত ও ভারতীয়দের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় পাক বংশোদ্ভূত অভিনেতাকে বরখাস্ত করল ব্রিটেনের ITV নেটওয়ার্ক। ব্রিটেনের জনপ্রিয় সোপ অপেরা ‘কোরোনেশন স্ট্রিট’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন পাক অভিনেতা মার্ক আনোয়ার।

উরি হামলার পরিপ্রেক্ষিতে টুইটারে ভারতকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন মার্ক। এর পরেই বৈষম্যমূলক হিংসা ছড়ানোর অভিযোগে মার্ককে তত্‍‌ক্ষণাত্‍‌ বরাখাস্ত করে ITV। ব্রিটিশ টেলিভশন নেটওয়ার্ক জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে ‘কোরোনেশন স্ট্রিট’ মার্ক আনোয়ারকে ফেরানো হবে না। মার্ক আনোয়ার ওই সোপ অপেরায় শরিফ নাজির নামে এক ব্যক্তির ভূমিকায় অভিনয় করছিলেন।

ITV কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কের বক্তব্যে আমরা মর্মাহত। মার্কের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। কিন্তু ব্রিটিশ সোপ অপেরায় তাঁকে ফেরানো হচ্ছে না। যে এপিসোডগুলির শ্যুটিং আগেই হয়ে গিয়েছিল, সেগুলো সম্প্রচারিত হবে। তবে এপিসোডগুলি থেকে মার্ক আনোয়ারের দৃশ্যগুলি যতটা সম্ভব ছেঁটে ফেলা হচ্ছে।

‘কোরোনেশন স্ট্রিট’ ছাড়াও ক্যাপ্টেন ফিলিপস, 51st স্টেট-এর মতো হলিউড ছবিতে কাজ করেছেন পাক অভিনেতা মার্ক আনোয়ার।

সূত্র: এই সময়

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা