,

অনেকদিন পর খেলতে নামার প্রভাব ম্যাচে পড়েছে : সংবাদ সম্মেলনে সাকিব

photo-1474826718স্পোর্টস ডেস্ক : গত বছর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। প্রায় এক বছর পর আরেকটি সিরিজ খেলতে নেমেছে মাশরাফি-সাকিবরা। আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচেই জিততে বেশ ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিকদের। অনেকদিন পর খেলতে নামার প্রভাব এই ম্যাচে পড়েছে বলে মনে করেন বাংলাদেশের সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তকে এই ম্যাচে মাত্র সাত রানে হারিয়েছে বাংলাদেশ। জয় পেতে তা-ও আবার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

Bangladesh Afghanistan Cricketরোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘আসলে অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছি আমরা। স্বাভাবিক কারণে এর প্রভাব এই ম্যাচে পড়েছে। তা ছাড়া ম্যাচ খেলার ফিটনেসে আমাদের কিছুটা ঘাটতি ছিল। তাই আফগানিস্তানের মতো দলের বিপক্ষেও জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে।’

দ্বিতীয় ম্যাচ থেকে সব কিছু ঠিক হয়ে যাবে বলে আশাবাদী বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘এই ম্যাচে জয় পাওয়াতে আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বেড়েছে। তাই দ্বিতীয় ম্যাচ থেকে আমাদের সব কিছু সহজ হয়ে যাবে বলে আমি আশাবাদী।’

বুধবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। আর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে শুক্রবার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা